শিরোনাম
◈ টানা বৃষ্টি-ঝড়ে বিপর্যস্ত উত্তর প্রদেশ, তিন দিনে ৫৬ জনের মৃত্যু ◈ আবাসনে এডিবির ১০ কোটি ডলার ঋণ : বাড়ি নির্মাণে সুবিধা পাবে ৪০ হাজার পরিবার ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: মূলহোতাসহ গ্রেফতার ৪ ◈ হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু ◈ কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ ও দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি ◈ এক দিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৬ ◈ অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরের প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী ◈ লঞ্চ-জাহাজ চলা বরিশালের সেই নদীগুলো এখন পরিণত হচ্ছে মরা খালে ◈ সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখিত: জ্বালানি মন্ত্রী ◈ চলতি অর্থবছরে রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি আর’ কৌশল

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫৬ বিকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫৬ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ছেলেদের কবাডিতেও ইরানকে হারিয়ে এশিয়া সেরা ভারত 

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসের কবাডিতে জোড়া সোনা ভারতের। মেয়েদের পর ছেলেরাও ফাইনালে ইরানকে হারিয়ে সোনা জিতল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমার্ধে পিছিয়ে পড়েও চ্যাম্পিয়ন হল ভারত। ফাইনালের ফল ভারতের পক্ষে ৪০-৩৪। এই নিয়ে ন’বার এশিয়ান গেমসে ছেলেদের কবাডিতে সোনা জিতল ভারত।

ফাইনালে কঠিন লড়াই প্রত্যাশিতই ছিল। হলও তাই। কারণ ছেলেদের কবাডিতে ভারত এবং ইরানের শক্তি প্রায় সমান। ফাইনালের শুরু থেকে আগ্রাসী মেজাজে ছিল ইরান। প্রথমার্ধে বিশেষ সুবিধা করতে পারেনি ভারতীয় দল। সমানে সমানে লড়াইয়ের পর ১৭-১৮ পয়েন্টে প্রথমার্ধে পিছিয়ে পড়ে ভারত। প্রথম দিকে ভারতীয় দলের রক্ষণ ঠিক মতো হচ্ছিল না। এক বার অলআউটও হয়ে যায় ভারত। --- আনন্দবাজার

পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করলেও দ্বিতীয়ার্ধে নিজেদের উজাড় করে দেন ভারতীয় খেলোয়াড়েরা। প্রতিপক্ষকে প্রথম থেকেই চাপে রাখে আগ্রাসী কবাডি খেলে। দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই লিড নিয়ে নেয় ভারতীয় দল। খেলা যত এগিয়েছে, লিড তত বেড়েছে। ইরানকে অলআউটও করে। শেষ দিকে গিয়ে পয়েন্টের ব্যবধান বজায় রাখায় গুরুত্ব দেয় ভারতীয় দল। 

বাড়তি ঝুঁকি নেননি ভারতীয় খেলোয়াড়েরা। চাপের মুখে একাধিক বার ভুল করেন ইরান। সেই সুবিধাও পেয়ে যায় ভারত। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে ২৩-১৬ ব্যবধানে জেতে ভারত। সব মিলিয়ে পয়েন্টের ব্যবধান হয় ৪০-৩৪।

  • সর্বশেষ