শিরোনাম
◈ টানা বৃষ্টি-ঝড়ে বিপর্যস্ত উত্তর প্রদেশ, তিন দিনে ৫৬ জনের মৃত্যু ◈ আবাসনে এডিবির ১০ কোটি ডলার ঋণ : বাড়ি নির্মাণে সুবিধা পাবে ৪০ হাজার পরিবার ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: মূলহোতাসহ গ্রেফতার ৪ ◈ হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু ◈ কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ ও দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি ◈ এক দিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৬ ◈ অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরের প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী ◈ লঞ্চ-জাহাজ চলা বরিশালের সেই নদীগুলো এখন পরিণত হচ্ছে মরা খালে ◈ সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখিত: জ্বালানি মন্ত্রী ◈ চলতি অর্থবছরে রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি আর’ কৌশল

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫৫ বিকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫৫ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়ান গেমস নারী কাবা‌ডির ফাইনালে ইরানকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক : প্রত্যাশা মতোই মহিলাদের কবাডিতে সোনা জিতল ভারত। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইরানকে ৩৭-৩৪ ব্যবধানে হারাল ভারতীয় দল। নাগোয়া এশিয়ান গেমস থেকে তৃতীয় সোনা ভারতের। এই নিয়ে এশিয়ান গেমসে চতুর্থ বার সোনা জিতল ভারতের মহিলা কবাডি দল।

মহিলাদের কবাডিতে আরও এক বার শ্রেষ্ঠত্ব প্রমাণ করল ভারত। ইরান কঠিন প্রতিপক্ষ হলেও সোনা জিতেই ম্যাট ছেড়েছেন ভারতের খেলোয়াড়েরা। প্রথমার্ধে দাপট ছিল ভারতীয় দলের। আগ্রাসী মেজাজে শুরু করেন ভারতীয়েরা। ২২-১৬ ব্যবধানে জেতে ভারত। এক বার ইরানকে অলআউট করে দেয় ভারতীয় দল। --- আনন্দবাজার

পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি ইরান। দ্বিতীয়ার্ধে শক্তিশালী ভাবে লড়াইয়ে ফেরে তারা। এ সময় ইরানের আগ্রাসী কবাডির সামনে ভারতীয় দলকে কিছুটা সমস্যায় পড়তে হয়। এক বার অলআউটও হয়ে যায় ভারত। সমানে সমানে লড়াইয়ের পর ইরান দ্বিতীয়ার্ধ ১৮-১৫ ব্যবধানে এগিয়ে থেকে শেষ করে। যদিও তাতে লাভ হয়নি। প্রথমার্ধে ৬ পয়েন্টে এগিয়ে থাকার সুবাদে শেষ পর্যন্ত ভারত ফাইনাল জিতে নেয় ৩৭-৩৪ ব্যবধানে।

নাগোয়া গেমসে প্রথম সোনা দেয় মহিলাদের ক্রিকেট দল। দ্বিতীয় সোনা আসে শুটিংয়ের মিক্সড ডাবলস থেকে। তৃতীয় সোনা জিতল মেয়েদের কবাডি দল। অর্থাৎ ভারতের প্রথম তিন সোনাতেই অবদান থাকল মহিলা ক্রীড়াবিদদের।

  • সর্বশেষ