শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:০৯ সকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইতালিকে হারিয়ে বেলজিয়ামের বাজিমাত

স্পোর্টস ডেস্ক : নতুন কোচের অধীনে নতুন শুরুর ম্যাচেই ধাক্কা খেল ইতালি। রোমে ঘরের মাঠে সুযোগের পর সুযোগ নষ্ট করে বেলজিয়ামের কাছে ২-০ গোলে হেরেছে রবের্তো মানচিনির দল। উয়েফা নেশন্স লিগে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বেলজিয়াম।

২০ মিনিটে দুর্দান্ত একক প্রচেষ্টায় বেলজিয়ামকে এগিয়ে দেন মিকা গটস। ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে কাটিয়ে জোরালো শটে গোল করেন এই মিডফিল্ডার। জাতীয় দলের হয়ে তৃতীয় ম্যাচেই এটি তার প্রথম গোল।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইতালি। বলের দখল রেখে একের পর এক আক্রমণও শানায় তারা। ৪৭ মিনিটে মোইজে কিনের শট ঠেকিয়ে দেন বেলজিয়ামের গোলরক্ষক সানা লমেন্স। পরে ফ্রান্সেসকো এসপোসিতোর দুটি হেডও জালে জড়ায়নি।

গোলের জন্য মরিয়া ইতালি বরং ৬৯ মিনিটে আরও একবার পিছিয়ে পড়ে। বদলি হিসেবে নামার মাত্র ১০ মিনিট পর প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে ব্যবধান ২-০ করেন দদি লুকেবাকিও। জাতীয় দলের হয়ে এটি তার সপ্তম গোল।

শেষ পর্যন্ত আর ব্যবধান কমাতে পারেনি ইতালি। ২১টি শটের ছয়টি লক্ষ্যে রেখেও গোলশূন্য থাকতে হয়েছে তাদের। অন্যদিকে সুযোগ কাজে লাগিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে বেলজিয়াম।

  • সর্বশেষ