শিরোনাম
◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান ◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৬ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে দক্ষিণ আফ্রিকার শুভসূচনা

স্পোর্টস ডেস্ক: ম্যাথিউ ব্রিটজকের সেঞ্চুরি আর কেশব মহারাজের ঘূর্ণিতে অস্ট্রেলিয়াকে ৬৭ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা।

ডারবানে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৯৭ রান তোলে প্রোটিয়ারা। ব্রিটজকে ১০৬ বলে ১১২ রান করেন। শেষ দিকে মার্কো ইয়ানসেনের ৫৯ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংসে বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। ব্রিটজকে-ইয়ানসেনের ১০৭ রানের জুটিই ইনিংসের মোড় ঘুরিয়ে দেয়।

জবাবে মিচেল মার্শের ৩৬ বলে ৬০ রানের সুবাদে উড়ন্ত শুরু করে অস্ট্রেলিয়া। ৯.২ ওভারে ৯০ রান তোলার পরও শেষ পর্যন্ত ৪৯.১ ওভারে ২৩০ রানে অলআউট হয় তারা।

অস্ট্রেলিয়ার ব্যাটিং ধসের মূল কারিগর মহারাজ ও বিয়র্ন ফরচুইন। মহারাজ ২০ রানে ৪টি এবং ফরচুইন ৩৪ রানে নেন ২ উইকেট।

আগামী রোববার জোহানেসবার্গে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

  • সর্বশেষ