শিরোনাম
◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস ◈ উয়েফা নেশনস লিগে নরওয়ের রোমাঞ্চকর জয়, হালা‌ন্ডের জোড়া গোল ◈ মোবাইল আসক্তিতে বদলে যাচ্ছে শিশুর স্বাভাবিক বিকাশ ও বেড়ে ওঠার পরিবেশ ◈ ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন না হলে বাতিল হবে ১৪ হাজার প্রবাসীর আবেদন ◈ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: যুদ্ধ নয়, সংঘাত সমাধানে চাই আলোচনা ও কূটনীতি ◈ তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক, গুরুত্ব পেল রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু ◈ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা ◈ বন্ধের পথে ৪ এনবিএফআই, আমানতকারীদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা ফেরতের সিদ্ধান্ত ◈ টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:২৮ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তরুণদের আন্তর্জাতিক ফুটবলের স্বাদ দিতে ‘মেসি কাপ’

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবলের প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে তরুণদের পরিচয় করিয়ে দিতে আবারও মাঠে গড়াচ্ছে ‘মেসি কাপ’। ইন্টার মিয়ামির উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে এবার খেলবে ১৬টি ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল। গত আসরে অংশ নিয়েছিল আটটি দল।

২৫ অক্টোবর থেকে ১ নভেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেলে হবে প্রতিযোগিতা। ইন্টার মিয়ামি স্টেডিয়াম ও ফ্লোরিডা ব্লু ট্রেনিং সেন্টারে হবে ম্যাচগুলো।

টুর্নামেন্টের পরিধি দ্বিগুণ করার লক্ষ্য তরুণ ফুটবলারদের আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলার সুযোগ দেওয়া। আন্তর্জাতিক অভিজ্ঞতার পাশাপাশি মাঠ ও মাঠের বাইরে তাদের বিকাশেও এই আয়োজন ভূমিকা রাখবে বলে মনে করছে আয়োজকেরা।

নিজের নামে আয়োজিত টুর্নামেন্টের লক্ষ্য নিয়ে ইন্টার মিয়ামির অধিনায়ক লিওনেল মেসি বলেন, ‘ছেলেরা যেন নিজেদের বিকাশের গুরুত্বপূর্ণ সময়ে মাঠ ও মাঠের বাইরে অনন্য অভিজ্ঞতা অর্জন করতে পারে, সেটিই মেসি কাপের মূল উদ্দেশ্য। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার মেজাজও তারা এখন থেকেই বুঝতে শিখবে।’

আসর বড় হওয়ায় উচ্ছ্বসিত মেসি। বিশ্বের বিভিন্ন নামী ক্লাবের একাডেমির তরুণদের একই মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগকে ইতিবাচকভাবে দেখছেন তিনি।

এবারের আসরে ইন্টার মিয়ামির সঙ্গে খেলবে আয়াক্স, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, বেনফিকা, বার্সেলোনা, পালমেইরাস, আর্সেনাল, নিউওয়েলস ওল্ড বয়েজ, ফ্ল্যামেঙ্গো, ইউই কর্নেয়া, ম্যানচেস্টার সিটি, বোকা জুনিয়র্স, রিভার প্লেট, ইন্ডিপেন্ডিয়েন্তে দেল ভ্যালে ও চেলসি। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে ডিজনি প্লাস ও ইএসপিএন প্লাস।

  • সর্বশেষ