শিরোনাম

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৪৬ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাকরাইলে কিডস টিউটোরিয়ালে রাগবির যাত্রা

নিজস্ব প্রতিবেদক: স্কুল পর্যায়ে রাগবির প্রসার ঘটাতে রাজধানীর কাকরাইলে কিডস টিউটোরিয়াল স্কুলে শুরু হলো রাগবির আনুষ্ঠানিক চর্চা। এ উপলক্ষে বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন) ও বিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে মতবিনিময় সভা হয়েছে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রিন্সিপাল ফারজানা আহমেদ ও ক্রীড়া শিক্ষক সোনিয়া আক্তারের হাতে একটি অফিসিয়াল রাগবি বল তুলে দেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ। বল হস্তান্তরের মধ্য দিয়ে বিদ্যালয়টিতে রাগবির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সাঈদ আহমেদ বলেন, স্কুল-কলেজ পর্যায় থেকে নতুন প্রতিভা তুলে আনতে কাজ করছে রাগবি ফেডারেশন। কিডস টিউটোরিয়ালের মতো শিক্ষাপ্রতিষ্ঠান এগিয়ে এলে তৃণমূল পর্যায়ে খেলাটির পরিধি আরও বাড়বে।

বিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, পড়াশোনার পাশাপাশি রাগবির মতো দলীয় খেলায় যুক্ত হলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে। শিক্ষার্থীদের নিয়মিত প্রশিক্ষণের জন্য ফেডারেশনের সহযোগিতাও চেয়েছে স্কুল কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে কিডস টিউটোরিয়ালের শিক্ষক-শিক্ষিকারা ও রাগবি ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ