শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৯ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৯ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

শ্রীলঙ্কাকে হারি‌য়ে এশিয়ান গেমস ক্রিকে‌টে স্বর্ণ জিতল ভারতের নারী দল

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে রানের ঝড়, এরপর বল হাতে তান্ডব, দুইয়ের দারুণ সমীকরণে এশিয়ান গেমসের নারী ক্রিকেটের ফাইনালে অসাধারণ এক জয় তুলে নিল ভারত। জাপানের নাগোয়া শহরের নিসিন কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত ফাইনালে শ্রীলঙ্কাকে ১৪৭ রানের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে স্বর্ণপদক নিজেদের নামে লিখে নিয়েছে ভারতের নারীরা।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে যেন চার-ছক্কার উৎসব সাজায় ভারতীয় টপ-অর্ডার। উদ্বোধনী জুটিতেই ৯৯ রান যোগ করেন শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা। শেফালি ২৯ বলে ৪৮ রানে থামলেও থামেনি ভারতের তাণ্ডব। অন্য প্রান্তে তাণ্ডব চালিয়ে ৪৫ বলে ৭৯ রানের ইনিংস উপহার দেন মান্ধানা। -- ডেইলি ক্রিকেট

তবে শ্রীলঙ্কান বোলারদের ওপর শেষ পেরেকটি ঠোকেন রিচা ঘোষ। মাত্র ২২ বলে ৪৯ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন এই উইকেটকিপার-ব্যাটার। তার এই ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১৬ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় ভারত।

২১৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় বোলিং তোপের মুখে পড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। চামারি আতাপাত্তু ২১ বলে ২৯ রান করে কিছুটা আশা দেখালেও দলীয় ৪৩ রানে তিনি বিদায় নিতেই নিভে যায় লঙ্কানদের প্রতিরোধের প্রদীপ। একে একে সাজঘরে ফেরেন লঙ্কান ব্যাটাররা। কৌশিনি নুথিয়ানগানার ১৪ রান ছাড়া আর কেউই দুই অঙ্কের কোঠায় পৌঁছাতে পারেননি। শেষ পর্যন্ত ১৫.৪ ওভারে মাত্র ৬৯ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

ভারতের এই রূপকথার জয়ে বোলিংয়ে মোড় ঘুরিয়ে দেন দীপ্তি শর্মা। ৪ ওভারে মাত্র ৬ রান খরচায় ৩ উইকেট তুলে নেন তিনি। এছাড়া শেফালি ভার্মা, শ্রী চরানি ও শ্রেয়াঙ্কা পাটিল দুটি করে উইকেট নেন।

  • সর্বশেষ