শিরোনাম
◈ এশিয়ান গেমস নারী ক্রিকে‌টে পদকহীন বাংলাদেশ, ব্রোঞ্জ জিতল পাকিস্তান ◈ নেশনস লিগ শুরুর আগেই বড় ধাক্কা ইংল্যান্ডের, চোটে ছিটকে পাঁচ তারকা ◈ ক্রিকেটের পর রাজনীতির মাঠে শামি? জয়ন্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাতে জোর জল্পনা ◈ ‌রিজওয়ান দু'দুবার আবেদন করেও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের সাক্ষাৎ পাননি ◈ ৭৫ লাখের জায়গায় ৩ কোটি ৬৬ লাখ, জনসংখ্যার চাপে বিপর্যস্ত রাজধানী ◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও)

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৪৪ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈভব সূর্যবংশী ভারতের ভবিষ্যৎ, তাকে খেলতে দাও: জয়সুরিয়া

স্পোর্টস ডেস্ক : বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাটের ধার আর ছক্কা হাঁকানোর সামর্থ্য দিয়ে ক্রিকেট বিশ্বকে এখনই জানান দিচ্ছেন বৈভব সূর্যবংশী। ক্যারিয়ারের শুরুতেই এই তরুণ তুর্কিকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর তাকে এখনই নিয়মিত না করে অপেক্ষায় রাখতে চাইলেও শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার সনাথ জয়াসুরিয়ার চিন্তা ভিন্ন। সাবেক এই লঙ্কান অধিনায়কের স্পষ্ট বার্তা, বৈভবই ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ, তাই তাকে এখনই খেলার সুযোগ দেওয়া উচিত। ---- ডেইলি ক্রিকেট

অভিষেকের পর থেকেই খবরের শিরোনামে সূর্যবংশী। ইংল্যান্ড সফরে তিন ম্যাচে ৪২ রান করলেও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ১৫১ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হন এই বিস্ময় বালক। জয়াসুরিয়া বিশ্বাস করেন, স্বাধীনভাবে খেলতে দিলে নিজের জাত আরও ভালোভাবে চেনাবেন বৈভব।

জয়াসুরিয়া বলেন, 'তাকে খেলতে দিন। সে ভারতের ভবিষ্যৎ। ওর হাতে অনেক সময় আছে। তাই ওকে ভালো করার সুযোগ ও জায়গা দিন, ও ভালো করবে।

সুযোগ কখন মিলবে তা পরিস্থিতির ওপর ছেড়ে দিয়ে এই লঙ্কান ড্যাশিং ওপেনার বলেন, 'সুযোগ আসবে। কোথায় ও খেলবে, সেটা আমি বলতে পারি না, সেটা নির্ভর করছে। যখনই সুযোগ আসবে, ও সেটি কাজে লাগাবে।

অবশ্য আফগানিস্তানের বিপক্ষে সিরিজে বৈভবকে ওপেনার হিসেবে খেলানোর গুঞ্জন থাকলেও গম্ভীর আস্থা রাখেন অভিষেক শর্মা ও সাঞ্জু স্যামসনের অভিজ্ঞ জুটিতে। তারা ৩৪৬ রান যোগ করায় সুযোগ মেলেনি তরুণ এই ব্যাটারের।

টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত নিয়ে প্রধান কোচ গৌতম গম্ভীর বলেন, 'সূর্যবংশীর সঙ্গে বিষয়টি খুব পরিষ্কার ছিল, তাকে নিজের সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। আমরা জানি তার প্রতিভা সম্পর্কে। কিন্তু গত দুই বছর দুর্দান্ত পারফর্ম করা একজন খেলোয়াড় স্বাভাবিকভাবেই নতুন আসা একজনের চেয়ে এগিয়ে থাকবে। গম্ভীর আরও বলেন, 'যখনই সে সুযোগ পাবে, তখন দীর্ঘ সময় খেলার সুযোগ পাবে। আপনি ১৫ বছরের হন কিংবা ৩০ বছরের, সুযোগের জন্য অপেক্ষা করতে হলে অপেক্ষা করতেই হবে।

  • সর্বশেষ