শিরোনাম
◈ ভূগর্ভস্থ পানি তুলতে তুলতে বিপদে ঢাকা, পানির স্তর নেমেছে ৯০ মিটারের নিচে ◈ শাহজালাল থার্ড টার্মিনাল চালুর আগে বড় জট: গ্রাউন্ড হ্যান্ডেলিং, আয় বণ্টন ও বিমানের অর্থ পরিশোধে জট ◈ খুলনায় শিক্ষার্থীকে মারধরের পর মৃত্যু, পাঁচতলা থেকে পড়ে যাওয়ার ঘটনায় রহস্য ◈ রাফিনহার হ্যাটট্রিক, সেভিয়াকে হারা‌লো বা‌র্সেলোনা ◈ চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্য খালাসে ১৩ দিন, বিল অব এন্ট্রি দাখিলেই যায় ৭ দিন! ◈ রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, ধ্বংসের কথা জানাল সৌদি ◈ নাশকতার ছক বিদেশে ঢাকায় বাস্তবায়ন, অনেক পুলিশ কর্মকর্তা নজরদারিতে ◈ ব্রাইটনের কাছে আর্সেনাল পরা‌জিত ◈ কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যা: সন্দেহভাজন তুহিনের বিরুদ্ধে মোটরসাইকেল আত্মসাৎ, মাদক ও কিশোর গ্যাংয়ের অভিযোগ ◈ লন্ডনে জব্দ ২৫ মিলিয়ন ডলার ফেরানোর সুযোগ হারাল বাংলাদেশ, চার সপ্তাহ পর অর্থ গেল দুবাইয়ে

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৩ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এখ‌নো এশিয়াডের জার্সি পান‌নি ভারতীয় ক্রিকেটাররা, ‌পোশাক ছাড়াই মা‌ঠে নামবেন শ্রেয়সরা?

স্পোর্টস ডেস্ক : চলতি এশিয়ান গেমস আর অব্যবস্থা যেন সমার্থক হয়ে উঠেছে অ্যাথলিটদের হাজারো সমস্যা পোয়াতে হচ্ছে। ভারতীয় অ্যাথলিটদের অবস্থাও শোচনীয়। এবার ভোগান্তির তালিকায় যোগ হল ভারতীয় ক্রিকেটারদের নাম। জানা গিয়েছে, পরনের জার্সিটুকুর ব্যবস্থাও করা হয়নি শ্রেয়স আইয়ারদের জন্য। তাহলে কি এশিয়াডের প্রথম ম্যাচে জার্সি ছাড়াই ভারতীয় দল খেলতে নামবে?

ক্রিকেটের আন্তর্জাতিক সূচিতে ভারতীয় দল বিসিসিআইয়ের প্রতিনিধিত্ব করে। তাই আইসিসি প্রতিযোগিতা বা দ্বিপাক্ষিক সিরিজে ক্রিকেটারদের পোশাকে থাকে বিসিসিআই নির্ধারিত কিট। পাশাপাশি থাকে কিট প্রস্তুতকারকের পরিচয় এবং বাণিজ্যিক স্পনসরের লোগো। কিন্তু এশিয়ান গেমসের ক্ষেত্রে ছবিটা আলাদা। -- সংবাদপ্রতি‌দিন

এখানে ক্রিকেটাররা বিসিসিআইয়ের প্রতিনিধি নয়, গোটা ভারতীয় কন্টিনজেন্টের অংশ। সেই কারণে এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেটারদের কিট আসে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন বা আইওএ-র অধীনে থাকা ‘টিম ইন্ডিয়া’ পরিচয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে।

ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের কিট স্পনসর জেএসডব্লিউ। তারাই সমস্ত ক্রীড়াবিদদের জার্সি তৈরির দায়িত্বে রয়েছে। কিন্তু এখনও অভিষেক শর্মাদের জার্সি তৈরি হয়নি! আগামী ২২ সেপ্টেম্বর জাপানের বিরুদ্ধে বিসিসিআইয়ের জার্সিতে ম্যাচ খেলবেন তিলক বর্মারা। তারপ ২৮ সেপ্টেম্বর এশিয়াডে নামবেন অন্য জার্সিতে। রোববার ভারতীয় দল জাপানের উদ্দেশে রওনা দেয়। কিন্তু ২৪ ঘণ্টা আগে পর্যন্তও ক্রিকেটাররা জার্সি পাননি। আইওএ সূত্রে খবর, ক্রিকেটারদের মাপ নিয়ে সমস্যা ছিল। তবে দ্রুত সেই জার্সি পাঠিয়ে দেওয়া হবে।

এশিয়াডের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে থাকার জায়গা। ক্রিকেটারদের যেন সেই ভোগান্তিতে পড়তে না হয় তার জন্য বিসিসিআই নিজে থেকেই হোটেলের ব্যবস্থা করেছে বলে খবর। প্রাথমিকভাবে শ্রেয়সদের যে হোটেল দেওয়া হয়েছিল সেখানে এতই ছোট ঘর যে কিট ব্যাগ রাখারও জায়গা নেই। তাই আগে থেকেই অন্য হোটেল বুক করে রেখেছে বোর্ড। তবে মহিলা দলের জন্য যথাযথ হোটেলের ব্যবস্থা রেখেছিল আয়োজকরা। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, এশিয়াডে প্রথম ম্যাচের আগে শ্রেয়সদের কাছে জার্সি পৌঁছবে তো?