শিরোনাম
◈ ভূগর্ভস্থ পানি তুলতে তুলতে বিপদে ঢাকা, পানির স্তর নেমেছে ৯০ মিটারের নিচে ◈ শাহজালাল থার্ড টার্মিনাল চালুর আগে বড় জট: গ্রাউন্ড হ্যান্ডেলিং, আয় বণ্টন ও বিমানের অর্থ পরিশোধে জট ◈ খুলনায় শিক্ষার্থীকে মারধরের পর মৃত্যু, পাঁচতলা থেকে পড়ে যাওয়ার ঘটনায় রহস্য ◈ রাফিনহার হ্যাটট্রিক, সেভিয়াকে হারা‌লো বা‌র্সেলোনা ◈ চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্য খালাসে ১৩ দিন, বিল অব এন্ট্রি দাখিলেই যায় ৭ দিন! ◈ রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, ধ্বংসের কথা জানাল সৌদি ◈ নাশকতার ছক বিদেশে ঢাকায় বাস্তবায়ন, অনেক পুলিশ কর্মকর্তা নজরদারিতে ◈ ব্রাইটনের কাছে আর্সেনাল পরা‌জিত ◈ কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যা: সন্দেহভাজন তুহিনের বিরুদ্ধে মোটরসাইকেল আত্মসাৎ, মাদক ও কিশোর গ্যাংয়ের অভিযোগ ◈ লন্ডনে জব্দ ২৫ মিলিয়ন ডলার ফেরানোর সুযোগ হারাল বাংলাদেশ, চার সপ্তাহ পর অর্থ গেল দুবাইয়ে

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩০ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নাইট ক্লাবের ঘটনায় বেঁচে গেলেন ইংল্যান্ডের পেসার ব্রাইডন কার্স

স্পোর্টস ডেস্ক : স্বস্তির খবর পেলেন ইংল্যান্ডের পেসার ব্রাইডন কার্স। নাইট ক্লাব কান্ডের কারণে আনুষ্ঠানিক কোনো অভিযোগের মুখোমুখি হতে হচ্ছে না তার। গত মাসে ঘটে যাওয়া হামলার অভিযোগের তদন্ত প্রত্যাহার করে নিয়েছেন ডার্বিশায়ার পুলিশ। তদন্তের পর জানা যায় যে, অভিযোগকারী কোনো অভিযোগ করতে চাননি এবং তাই এ বিষয়ে আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

পুলিশ শুক্রবার বিবৃতিতে জানায়, "ডার্বি শহরের কেন্দ্রে একটি হামলার অভিযোগের তদন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। ২৩ অগাস্ট রোববার ভোরে ডার্বির ওয়ার্ডউইকের মলি ম্যালোন্স রেস্তোরাঁয় উপস্থিত হয়েছিল পুলিশের কর্মকর্তারা। সেখান থেকে মদ্যপ ও বিশৃঙ্খল আচরণের সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং পরে কর্মকর্তারা তার কাছ থেকে বিবরণ নেওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়।

কয়েকদিন আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহাম সতীর্থদের সাথে একটি জয় উদযাপন করার সময় একটি বাইরে বারের বাইরে মাতাল হয়ে বিশৃঙ্খল আচরণ করেন কার্স। যার কারণে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর ইংল্যান্ডের টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েন তিনি।

ডার্বিশায়ার পুলিশ নিশ্চিত করে যে, ঘটনার সাথে সম্পর্কিত একটি হামলার তদন্ত করছে তারা। যদিও এতে কার্সের সম্পৃক্ততা আছে কিনা তা এখনও স্পষ্ট নয়। কার্সের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত করছে ইসিবিও। যার ফলে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টের দলে ডাকা হয়নি তাকে। শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজেও তাকে বিবেচনা করেনি ইসিবি।

২০২৪ সালেও মাঠের বাইরের আচরণের জন্য শাস্তি পেয়েছিলেন কার্স। সেবার ইসিবির বেটিং নিয়ম লঙ্ঘনের কারণে তাকে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল (দীর্ঘতর নিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়)। পরে তিনি সব সংস্করণেই ইংল্যান্ডের নিয়মিত ক্রিকেটারদের একজন হয়ে ওঠেন। গত মৌসুমে অস্ট্রেলিয়ায় হতাশার অ্যাশেজ সিরিজে তিনিই ছিলেন দলের সর্বোচ্চ উইকেট শিকারী।