শিরোনাম
◈ ‌কোচ জিদানের প্রথম ফ্রান্স দলে ৫ নতুন মুখ ◈ ইউনিয়ন বার্লিনের জা‌লে বায়ার্ন মিউনি‌খের ৭ গোল, হ‌্যা‌রি কেইনের রেকর্ড ◈ ইং‌লিশ লি‌গে চেলসিকে উড়ি‌য়ে দি‌লো ব্রেন্টফোর্ড ◈ বাংলাদেশসহ ২১১ সদস্যকে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবিতে ইনফান্তিনোকে উয়েফা-কনকাকাফের চিঠি ◈ রূপপুরের প্রথম ইউনিটের কাজ শেষ, বিশ্ব পারমাণবিক শক্তির জগতে বাংলাদেশ ◈ জামায়াতের নেতৃত্বে ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চ শুরু ◈ বিদেশে জনশক্তি রপ্তানিতে ঘুরে দাঁড়ানোর আভাস, ১৭ দিনে পাড়ি ৪০ হাজার ৫৯৩ জনের ◈ টানা ৬ ঘণ্টা শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন (ভিডিও) ◈ শেষ মুহূর্তে বাতিল শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের দিল্লি বৈঠক, নেপথ্যে কী?

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৩ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় দ‌লে আপাতত বৈভব সূর্যবংশীর দরজা বন্ধ! রাখঢাক না করেই বলে দিলেন কোচ গম্ভীর

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের একটিতেও বৈভব সূর্যবংশীকে খেলায়নি ভারত। আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেটে চোখ ধাঁধানো সাফল্যের পরও কেন বৈভবকে খেলানো হচ্ছে না? প্রশ্ন তুলছেন প্রাক্তন ক্রিকেটারদের একাংশ। ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর নিজের সিদ্ধান্তে অনড়। তাঁর সোজাসাপ্টা বক্তব্য, বৈভবকে অপেক্ষা করতে হবে।

১৫ বছরের ব্যাটারকে নিয়ে যতই আগ্রহ তৈরি হোক, তা নিয়ে ভাবতে নারাজ গম্ভীর। কিশোর ক্রিকেটারকে বুঝিয়ে দিয়েছেন, জাতীয় দলে থাকলেই খেলার সুযোগ পাওয়া যায় না। প্রথম একাদশে কোনও সংরক্ষিত জায়গা নেই। বৈভবকে না খেলানো নিয়ে ভারতীয় দলের কোচ বলেছেন, ‘‘আমার মনে হয়, সঞ্জু স্যামসন দেখিয়ে দিয়েছে ও কী করতে পারে। ----- আনন্দবাজার

advertisement

প্রতিভা ছাড়া কেউ কি বিশ্বকাপের সেরা ক্রিকেটার হতে পারে? দলের জন্য অনেক করেছে সঞ্জু। তবে এটুকু বলতে পারি, সিদ্ধান্ত নেওয়া ভীষণ কঠিন। অন্তত আমার কোচিংজীবনে এত কঠিন সিদ্ধান্ত কখনও নিতে হয়নি। ইংল্যান্ডে ওকে সব ম্যাচে খেলাইনি। ওর ফর্ম বিচার করেই সিদ্ধান্ত নিয়েছিলাম।

বৈভবও তো শেষ ম্যাচে সেরা ক্রিকেটার হয়েছিল। গম্ভীর বলেছেন, ‘‘আবারও বলছি কখনও কখনও ক্রিকেটারদের ফর্মের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয়। আমি এই সিরিজ়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলটাকে খেলাতে চেয়েছিলাম। বিশ্বাস করি, বিশ্বকাপ জেতানো ক্রিকেটারেরা তিন-চারটে ম্যাচ খেলতে না পারলে খারাপ খেলোয়াড় হয়ে যায় না। কোনও দল যদি পর পর দুটো বিশ্বকাপ অপরাজিত থেকে জেতে, তা হলে দু’একটা সিরিজ়ে খারাপ হলে সেই দলটা খারাপ হয়ে যায় না।

advertisement

তবে কি বৈভবের খেলার সুযোগ নেই? ভারতীয় দলের কোচ বলেছেন, ‘‘বৈভবের ক্ষেত্রে বলতে পারি, ওকে এখন অপেক্ষা করতে হবে। এটা অত্যন্ত স্পষ্ট। বৈভব কী ধরনের প্রতিভা, সেটা আমরা জানি। ও কী করতে পারে, তা-ও সকলে জানে। কিন্তু যে বছরের পর বছর ভাল পারফর্ম করছে, প্রথম একাদশে সুযোগ পাওয়ার ক্ষেত্রে সে একটু অগ্রাধিকার পাবেই। সে কিছুটা এগিয়ে থাকবেই। বৈভবও যখন সুযোগ পাবে, তখন ধারাবাহিক ভাবেই সুযোগ পাবে।

এই ধরনের প্রতিযোগিতায় খুশি গম্ভীর। তিনি বলেছেন, ‘‘এটাই এখন ভারতীয় ক্রিকেট। আমরা এ রকমই প্রতিযোগিতা চাই। সাজঘরে আমরা এ রকম প্রতিভাদেরই চাই। কিন্তু ক্রিকেট এখন এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, অপেক্ষা করতেই হবে। বয়স ১৫ হোক বা ৩০। সুযোগের অপেক্ষায় থাকতে হবে।

advertisement

আফগানিস্তানের বিরুদ্ধে খেলা দলই এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করবে। তার আগে টি-টোয়েন্টি দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে চাননি গম্ভীর। বড় প্রতিযোগিতা জেতার অভিজ্ঞতা থাকা ক্রিকেটারদের খেলাতে চেয়েছেন। যদিও শ্রেয়স আয়ারের দলের সঙ্গে জাপানে যাবেন না গম্ভীর। এশিয়ান গেমসে দল নিয়ে যাবেন ভিভিএস লক্ষ্মণ।