শিরোনাম
◈ কক্সবাজারে ৪ হোটেলে ২৮০ অনলাইন ‘জুয়া-প্রতারণার ল্যাব’! ◈ দুই লাখ টাকা ঋণের কিস্তি দিতে দেরি হলে বাড়িতে নোটিশ- মামলা, বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না? ◈ শেষ পর্যন্ত হে‌রেই গে‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ গ্যাস-বিদ্যুৎ সংকটের বিকল্প খুঁজছে সরকার, ভরসা নবায়নযোগ্য জ্বালানিতে ◈ আর্থিক বিশ্বের নতুন শক্তি হংকং, পেছনে ফেলতে পারে নিউইয়র্ক-লন্ডনকে ◈ শিক্ষার বেহাল দশা নিয়ে আন্দোলনে শিশুরা, ভারতে জেন আলফার উত্থান ◈ বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা ◈ বাগেরহাটের খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে আগ্রহী চীন-আমিরাত ◈ শাপলা চত্বর থেকে চট্টগ্রামের পথে ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ ◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পরিণতি কী, জানালেন তিন বিশেষজ্ঞ

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪১ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দু’দশক ধরে ছাত্রীকে ধর্ষণ! অবশেষে গ্রেফতার ক্যারাটে প্রশিক্ষক

স্পোর্টস ডেস্ক : ভয় দেখিয়ে দু’দশক ধরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক ক্যারাটে কোচ। মহেশ নাভালে নামে ওই কোচকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। অভিযুক্ত নাভালে মুম্বই পুলিশের একটি প্রকল্পের সঙ্গেও জড়িত।

মুম্বই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ৩৬ বছরের এক তথ্য-প্রযুক্তি কর্মী। তিনি জানিয়েছেন, ২০০৬ সালে এনসিসির একটি প্রশিক্ষণ শিবিরে তাঁর সঙ্গে প্রথম পরিচয় হয় নাভালের। শিবিরে এনসিসি ক্যাডেটদের প্রশিক্ষণ দিতে এসেছিলেন নাভালে। --- আনন্দবাজার

সে সময় অভিযোগকারীর কাছে নিজেকে বিবাহিত বলে পরিচয় দেন ৪৮ বছরের অভিযুক্ত। স্ত্রীর বিরুদ্ধে অমানবিকতার নানা অভিযোগ করে সহানুভূতি আদায় করেন। তাঁদের দ্রুত বিবাহবিচ্ছেদ হবে বলেও জানান। পরিচয়ের পর নাভালে এক দিন প্রশিক্ষণের অছিলায় অভিযোগকারীকে গোরাই এলাকায় একটি বাড়িতে নিয়ে যান এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন।

সে সময় ওই মহিলার কিছু আপত্তিকর ছবি এবং ভিডিয়ো তুলে নেন। ছবি-ভিডিয়োগুলি প্রকাশের ভয় দেখিয়ে তার পর দু’দশক ধরে বার বার ধর্ষণ করেছেন। শুধু গোরাইয়ের বাড়িতে নয়, কুরলা এবং নবি মুম্বইয়ের বাড়িতে নিয়ে গিয়েও ধর্ষণ করেছেন।

অভিযোগকারী আরও জানিয়েছেন, বছরের পর বছর লালসার শিকার হয়ে নাভালের সঙ্গে সম্প্রতি যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন। তার পর থেকেই অভিযুক্ত ব্ল্যাকমেল করতে শুরু করেন। দেখে নেওয়ার হুমকি দেন। বিভিন্ন সময় নাভালে নানা কারণ দেখিয়ে প্রচুর টাকাও নিয়েছেন বলে অভিযোগ ওই মহিলার। অভিযোগকারী জানিয়েছেন, ১৬ বছর বয়সে নাভালের সঙ্গে তাঁর আলাপ। প্রথম বার ধর্ষণের শিকার হন ১৭ বছর বয়সে।

বৃহস্পতিবার নাভালেকে গ্রেফতার করেছে কুরলা পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ ধারায় মামলা রুজু করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা যায় কিনা, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উল্লেখ্য, মুম্বই পুলিশের মহিলা বাহিনীর নির্ভয়া স্কোয়াডকে ক্যারাটে প্রশিক্ষণ দেন নাভালে।

  • সর্বশেষ