শিরোনাম
◈ চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করেই এগোচ্ছে দেশ: রিজভী ◈ যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের দাবি, বি‌লিয়ন ডলার ব্যায়ে বোয়িং থেকে আরো বিমান কিনছে বাংলাদেশ ◈ বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য আবারও অভিবাসী ভিসা চালু করল যুক্তরাষ্ট্র ◈ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা ◈ তিন ছে‌লে‌কে নি‌য়ে ইউই কর্নেয়ার নতুন জার্সিতে ঝড় তুললেন মেসি ◈ সাইট বন্ধ করেও থামানো যাচ্ছে না অনলাইন জুয়া, ডোমেইন বদলে সক্রিয় চক্র ◈ লস অ্যাঞ্জেলেসে প্রবাসীদের সমস্যা ও প্রত্যাশা শুনলেন প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ জিয়া থেকে তারেক: বিএনপির ৪৮ বছরের নেতৃত্বের ইতিহাস ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ ◈ সাগর-রুনি হত্যা: রোকেয়া প্রাচীর বাসা থেকে দু’টি ডিস্ক আনা হয়েছিল জিয়াউল আহসানের নির্দেশে ◈ ৪৮ বছরে বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য কর্মসূচি

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৫ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারতীয় ‌ক্রিকেট বোর্ডের হুঁশিয়ারিতে সুর বদলা‌লো এশিয়ান গেমস আয়োজক জাপান

স্পোর্টস ডেস্ক : আসন্ন এশিয়ান গেমসে ক্রিকেট এবং ক্রিকেটারদের জন্য ব্যবস্থায় খুশি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রত্যাশিত মানের বন্দোবস্ত না হলে দ্বিতীয় সারির দল পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন বিসিসিআই কর্তারা। শ্রেয়স আয়ার, জসপ্রীত বুমরাহ, হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানাদের জাপানে পাঠানো হবে না। ভারতের অসন্তোষ প্রকাশ্যে আসার পর মুখ খুলেছেন এশিয়ান গেমসের আয়োজকেরা।

গেমসে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের থাকার জন্য তিন ধরনের ব্যবস্থা করেছেন আয়োজকেরা। প্রথম, মূল শহরে থাকা এবং বুলেট ট্রেনে করে খেলতে যাওয়া। দুই, গেমস সেন্টারের কাছে বন্দরে নোঙর করা জাহাজে থাকা। তিন, গেমস সেন্টারের বিশেষ তাঁবু। তিন ধরনের ব্যবস্থা নিয়েই অসন্তুষ্ট বিসিসিআই। ----- আনন্দবাজার

এশিয়ান ক্রিকেট কাউন্সিলও (এসিসি) এশিয়ান গেমসের আয়োজকদের কাছে অসন্তোষ প্রকাশ করেছে। বলা হয়েছে এই ধরনের ব্যবস্থায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তানের মতো বিশ্বের প্রথম সারির দলগুলিকে পাওয়া কঠিন। সেরা ক্রিকেটারেরা রাজি হবেন না।

এশিয়ান গেমসে ক্রিকেট আয়োজন নিয়ে সংশয় তৈরি হওয়ায় মুখ খুলেছে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া (ওসিএ)। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এশিয়ান গেমসের অনুমোদিত অংশগ্রহণকারীদের বাসস্থানের ব্যাপারে কিছু ভুল তথ্য ছড়াচ্ছে। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া এবং আইচি নাগোয়া গেমস আয়োজক কমিটি নিশ্চিত করছে, নির্ধারিত সময়ের (জুলাই) মধ্যে এশিয়ান গেমসের জন্য নথিভুক্ত ১৭ হাজারের বেশি খেলোয়াড় এবং কর্মকর্তার জন্য গেমস উপযোগী আবাসনের ব্যবস্থা করা হয়েছে।

 আরও বলা হয়েছে, ‘‘বিশেষ এবং ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া আর কারও নাম নথিবদ্ধ করার অনুমতি দেওয়া হচ্ছে না। হবেও না। ইতিহাসের সবচেয়ে জমকালো এশিয়ান গেমসের প্রস্তুতি সঠিক এবং মসৃণ ভাবে চলছে।

এর আগে জাপান জানিয়েছিল, ১৫ হাজারের বেশি একজনের জন্যও তারা ব্যবস্থা করতে পারবে না। অংশগ্রহণকারী দেশগুলিকে শেষ মুহূর্তে খেলোয়াড় বা কোচদের নাম নথিবদ্ধ করতে বারন করা হয়েছিল। সে সময়ই জাহাজ বা তাঁবুর কথা বলা হয় থাকার ব্যবস্থা হিসাবে। 

ক্রিকেট নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর আয়োজকদের দাবি, নির্দিষ্ট সময়ের মধ্যে যাঁদের নাম নথিভুক্ত করা হয়েছে, তাঁরা আবাসনে থাকবেন। সময়ের পর যাঁদের নাম নথিভুক্ত করা হয়েছে, তাঁদের জন্য শেষ মুহূর্তে নতুন করে আবাসনের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। ফলে ক্রিকেটারদের সমস্যা হওয়ার কথা নয়।

  • সর্বশেষ