শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৬, ১১:২৪ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০২৬, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আবার পানশালা কেলেঙ্কারিতে কলঙ্কিত ইংল্যান্ডের ক্রিকেট, মারামারি করে গ্রেফতার ইংরেজ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : পানশালায় মারামারি ইংরেজ ক্রিকেটারদের কাছে নতুন নয়। বেন স্টোকস, বেন ডাকেট, হ্যারি ব্রুক, গাস অ্যাটকিনসন— তালিকা লম্বা। সেই তালিকায় নতুন সংযোজন ব্রাইডন কার্স। ডার্বির একটি পানশালায় মারামারি করেছেন তিনি। তাঁর সঙ্গে সেখানে ছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক স্টোকসও। গত শনিবার রাতে পানশালায় মারামারি করেঠেন কার্স। সমাজমাধ্যমে বেশ কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, পুলিশ কার্সকে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে। যদিও জানা গিয়েছে, পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

কাউন্টি প্রতিযোগিতায় ডার্বিশায়ারের বিরুদ্ধে ডারহামের জয় উদ্‌যাপন করতে ওই পানশালায় গিয়েছিলেন কার্স। সঙ্গে স্টোকস ছাড়াও ছিলেন ম্যাট পটস। সেখানেই এই ঘটনা ঘটে। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের দলে নেওয়া হয়েছিল কার্সকে। তবে এই ঘটনার পর জায়গা হারাতে পারেন তিনি।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারা ঘটনাটি জানে। একটি বিবৃতিতে বোর্ড লিখেছে, “ডার্বিতে যে ঘটনা ঘটেছে তা আমরা জানি। ঘটনার তদন্ত চলছে। কোনও পদক্ষেপ করা হলে তা জানিয়ে দেওয়া হবে।

এর আগে লর্ডসে নিউ জ়িল্যান্ডকে হারিয়ে পানশালায় হাতাহাতিতে জড়িয়েছিসেন স্টোকস ও অ্যাটকিনসন। তার পরেই হঠাৎ অবসর নিয়ে নেন স্টোকস। অনেকে বলেন, এই ঘটনার জন্যই তাঁকে অবসর নিতে বাধ্য করা হয়েছে। স্টোকসের পদত্যাগের পর ইংল্যান্ড অধিনায়ক করে জো রুটকে। তিনি স্পষ্ট করে দিয়েছিলেন, দেশের হয়ে খেলতে গেলে এই ধরনের ঘটনা ঘটালে হবে না। ভাবমূর্তি স্বচ্ছ রাখতে হবে। তার পরেও কার্সের ঘটনা প্রমাণ করে দিল, ইংল্যান্ডের ক্রিকেট একই জায়গায় রয়েছে।

  • সর্বশেষ