শিরোনাম
◈ প্রযোজক সমিতির নির্বাচন ঘিরে প্রশ্ন তুললেন আরশাদ আদনান: ‘আগে সিনেমা, তারপর নেতৃত্ব’ ◈ রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির প্রার্থী ঘোষণা ঘিরে জল্পনা, নীরব কৌশলে শীর্ষ পর্যায়ে তৎপরতা ◈ মুক্তিযুদ্ধের প্রকৃত বীরদের তালিকা তৈরিতে নতুন উদ্যোগ সরকারের ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা ◈ তিন কারণে দেশে বেড়েছে লোডশেডিং ◈ শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ ◈ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হলেও নাম ঘোষণা কাল ◈ বালু থেকে চিপ শিল্পের পথে বাংলাদেশ : ৮ নদীর বালুতে সেমিকন্ডাক্টরের সম্ভাবনা, সংগ্রহ করা হয়েছে ৬৬০০ নমুনা ◈ ২০০ কি.মি.র ভোগান্তি শেষ: যমুনায় ২ নদীবন্দরে বদলে যাচ্ছে উত্তরবঙ্গের অর্থনীতি ◈ আগস্টের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৩৯ কোটি ডলার

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬, ০১:৩৪ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

কোকোর উদ্যোগের ওপর দাঁড়িয়েই আজকের ক্রিকেট: আমিনুল হক

স্পোর্টস ডেস্ক : আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের প্রধান কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) দোয়া ও আলোচনা সভা শেষে প্রধান কার্যালয়ের উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

জাতীয়তাবাদী ক্রীড়া দলের আহ্বায়ক নিয়াজ মোর্শেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক মাহবুব আনাম, এবং জাতীয়তাবাদী ক্রীড়া দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইনুল হক মইন। 

আলোচনা সভায় বক্তারা আরাফাত রহমান কোকোর ক্রিকেট সংগঠক হিসেবে অবদানের কথা স্মরণ করেন। রাজনৈতিক পরিবারের সন্তান হলেও কোকোর মূল আগ্রহ ছিল ক্রিকেটে। দেশের ক্রিকেটের অবকাঠামো উন্নয়ন, প্রতিভাবান ক্রিকেটার তৈরির প্ল্যাটফর্ম তৈরি এবং ক্রিকেট কূটনীতিতে তার ভূমিকার কথা তুলে ধরেন বক্তারা।

প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, কোকোর নেওয়া বিভিন্ন উদ্যোগের ওপর দাঁড়িয়েই বাংলাদেশের আজকের ক্রিকেট এগিয়ে যাচ্ছে। তার উদ্যোগেই মিরপুরে ‘হোম অব ক্রিকেট’ গড়ে ওঠে এবং ক্রিকেটার তৈরির জন্য একাডেমি ও এইচপি ইউনিটের মতো কার্যক্রম শুরু হয়।

তিনি বলেন, ‘তার নেওয়া পদক্ষেপের ওপর দাঁড়িয়েই আমাদের আজকের ক্রিকেট। ভালো ভালো ক্রিকেটার তৈরি হয়েছে তার নেওয়া পদক্ষেপেই।’

কোকোর ক্রিকেট ভাবনার প্রশংসা করে আমিনুল হক আরও বলেন, ‘রাজনৈতিক পরিবারে জন্ম নিয়েও রাজনীতির ধারেকাছেও ছিলেন না। ক্রিকেট ছিল তার ধ্যান-জ্ঞান। ক্রিকেটের জন্য নানা উদ্যোগ নিয়েছেন, বড় অবদান রেখে গেছেন।

বিদেশি কোচ ও প্রশিক্ষকদের মাধ্যমে দেশের ক্রিকেটের উন্নয়নে কোকোর ভূমিকার কথাও তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে বিদেশি কোচ এনে দেশের ক্রিকেটের মানোন্নয়নের উদ্যোগ নিয়েছিলেন কোকো।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের ক্রিকেটের অবকাঠামো ও খেলোয়াড় তৈরির প্রক্রিয়ায় আরাফাত রহমান কোকোর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। ক্রিকেট সংগঠক হিসেবে তার নেওয়া বিভিন্ন উদ্যোগ দেশের ক্রিকেটকে পরবর্তী পর্যায়ে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়