শিরোনাম
◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৩৬ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

লিভারপুলের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সি‌টির ক‌ষ্টের জয় 

স্পোর্টস ডেস্ক : ইং‌লিশ লি‌গের হাই‌ভো‌ল্টেজ ম‌্যাচ, লড়াই হ‌য়ে‌ছে সমারন সমান। প্রথমার্ধে ছন্দহারা লিভারপুল দ্বিতীয় হাফে বদলে যায়। ম্যাচের ৭৪তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে অলরেডদের এগিয়ে দেন সোবোসলাই। প্রায় ৩০ গজ দূর থেকে বুলেট গতির ফ্রি কিকে গোল করেন এই হাঙ্গেরির মিডফিল্ডার। বল হাওয়ায় বাঁক খেয়ে পোস্টে লেগে জালে জড়াল।

তবে ম্যাচ ঘুরে যায় নির্ধারিত সময় শেষ হওয়ার ছয় মিনিট আগে। ৮৪তম মিনিটে বের্নার্ডো সিলভার দারুণ গোলে সমতায় ফেরে সিটি। হলান্ডের হেড পাস ছয় গজ বক্সের মুখে পেয়ে, স্লাইড ভলিতে অ্যালিসনকে পরাস্ত করেন পর্তুগিজ মিডফিল্ডার। -- সময়‌নিউজ

যোগ করা সময়ের প্রথম মিনিটে ডি-বক্সে ম্যাথিউস নুনেসকে লিভারপুলের গোলরক্ষক ফাউল করলে পেনাল্টি পায় সিটি। সফল স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি হলান্ড। চলতি মৌসুমে লিগে ২১তম গোল ছিল এটি তার।

শেষ দিকে অনেক চেষ্টা করেও গোলের দেখা পায়নি লিভারপুল। ফলে হার নিয়ে ঘরের মাঠ ছাড়তে হয় স্লটের দলকে।

২৫ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে লিভারপুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়