স্পোর্টস ডেস্ক : নব্বই মিনিটের ম্যাচে নিরঙ্কুশ সময় আক্রমণের ঝড় বইয়ে দেয় বার্সেলোনা। এলচেকে হারিয়ে লিগ টেবিলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়াল কোচ হান্সি ফ্লিকের দল। প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ৩-১ গোলে জিতেছে শিরোপাধারীরা।
শুরুতে লামিনে ইয়ামাল বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর, সমতা ফেরান আলভারো রদ্রিগেস। প্রথমার্ধেই ফেররান তরেসের গোলে সফরকারীরা আবার এগিয়ে যাওয়ার পর, দ্বিতীয়ার্ধে বদলি নেমে ব্যবধান বাড়ান মার্কাস র্যাশফোর্ড।
২২ ম্যাচে ১৮ জয় ও এক ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।
ম্যাচে ৬১ শতাংশ পজেশন রেখে গোলের জন্য বার্সেলোনা শট নেয় মোট ৩০টি, যার আটটি ছিল লক্ষ্যে। আর এলচের ৯ শটের তিনটি লক্ষ্যে ছিল।