শিরোনাম
◈ ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ, ভিডিও ভাইরাল ◈ শাহজালালে স্বর্ণ চোরাচালান: বিদেশে বসে নিয়ন্ত্রণ ৫০ জনের, দেশে ২০০ চোরাকারবারি ◈ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ◈ কোনোভাবেই সৌর বিদ্যুতের দাম ৭ টাকা হতে পারে না ◈ নারী এশিয়া কা‌পের ম‌্যা‌চে ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত করায় শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক ◈ কে এই ক্রিকেটার, ৮২ বছর বয়সে অবসর নি‌লেন? ◈ পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী প্রান্থ কুমার দাস! ◈ নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে ‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, তরুণীর মৃত্যু ◈ সিটিজেনশিপ টেস্টে ফেল করার ৪টি কারণ জানাল মার্কিন সরকার ◈ যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি আপডেট, সর্বোচ্চ ৫,১৮১ ডলারের পেমেন্ট আসছে এই সপ্তাহে!

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৯ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তানের তারকা ক্রিকেটার ইফ‌তেখার খেল‌বেন রংপুর রাইডা‌র্সে

স্পোর্টস ডেস্ক : আসন্ন বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন ইফতেখার আহমেদ। নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের তারকা এ অলরাউন্ডার।

বিপিএলকে সামনে রেখে তারকা সমৃদ্ধ দল গঠন করেছে রংপুর। নিলামের আগে খাজা নাফে ও সুফিয়ান মুকিমের মতো বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছিল তারা। 

নিলাম থেকে ইতালির এমিলিও গে ও পাকিস্তানের মোহাম্মদ আখলাককে কিনেছে তিস্তা পাড়ের দলটি। এবার তাড়া সরাসরি চুক্তি করলো ইফতেখারের সাথে। এর আগেও রংপুরের হয়ে খেলেছেন পাকিস্তানের তারকা এ ক্রিকেটার। গত দুই মৌসুমে রাইডার্স শিবিরে ছিলেন তিনি। গ্লোবাল টি-টোয়েন্টিতেও রংপুরকে প্রতিনিধিত্ব করেছেন ইফতেখার। -- ডেই‌লি ক্রিকেট

বরাবরই নামকরা বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়ায় রংপুর। এবারও তার ব্যতিক্রম নয়। শোনা যাচ্ছে, দাওয়িদ মালান ও কাইল মেয়ার্সের সাথে চুক্তি করতে পারে তিস্তা পাড়ের দলটি।

শুধু বিদেশি ক্রিকেটার নয়, দেশি একাধিক তারকা ক্রিকেটারকে নিয়েছে রংপুর। নিলামের আগে তারা সরাসরি চুক্তি করেছিল নুরুল হাসান সোহান ও মুস্তাফিজুর রহমানে সাথে। নিলাম থেকে লিটন কুমার দাস, নাহিদ রানা ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো তারকা ক্রিকেটারকে নিয়েছে তারা। তরুণ ক্রিকেটার নেওয়ার ক্ষেত্রেও চমক দেখিয়েছে রংপুর।

  • সর্বশেষ