শিরোনাম
◈ জাল কাগজে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার বের করে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ ◈ আর্জেন্টিনার নতুন অ‌ধিনায়ক রো‌মে‌রো ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে বাংলাদেশের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল  ◈ উন্নয়ন প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার, সমস্যা নিরসনে ১৩ দফা পদক্ষেপ: সংসদে প্রধানমন্ত্রী ◈ ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী ◈ বিগত সরকারের প্রকল্পে দুর্নীতি, তদন্ত শেষে ব্যবস্থা: প্রধানমন্ত্রী ◈ তিন দেশ থেকে এক লাখ ১০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, খুলবে সম্ভাবনার নতুন দ্বার ◈ ইন্দোনেশিয়ায় পণ্য রপ্তানির মধ্য দিয়ে চালু হলো বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ ◈ বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ১১:৪৩ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দে‌শের মার‌জিয়া আক্তার ইসলামিক সলিডারিটি গেমসে ভারোত্তোলনে ব্রোঞ্জ পদক জিতলেন

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দে‌শের মারজিয়া আক্তার ইকরা ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে ভারোত্তোলনে ব্রোঞ্জ জিতেছেন। ইভেন্টের ৫৩ কেজি ওজন শ্রেণীতে এই পদক জেতেন তিনি।

 শনিবার (৮ নভেম্বর) সৌদি আরবে বাংলাদেশ সময় রাতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় মারজিয়া স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৬৩ কেজি ভার তোলেন। স্ন্যাচে ৭২ আর ক্লিন অ্যান্ড জার্কে ৯২ কেজি তোলেন তিনি।

এই ইভেন্টে বিভিন্ন দেশের আটজন নারী ভারত্তোলক অংশ নেন। এর মধ্যে তুরস্কের কানসেল সর্বোচ্চ ১৮৮ কেজি তুলে স্বর্ণ ও ইন্দোনেশিয়ার বাসলিলা ১৭৪ কেজি উঠিয়ে রৌপ্য পদক পান।

  • সর্বশেষ