শিরোনাম
◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক ◈ মোবাইল না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ষষ্ঠ শ্রেণির ছাত্র, ভিডিও ভাইরাল ◈ ভারতীয় রুপির বিপরীতে কেন শক্তিশালী হচ্ছে বাংলাদেশি টাকা? ◈ গুয়াংজো, ফ্রাঙ্কফুর্ট ও সাও পাওলোতে নতুন কনস্যুলেট খুলছে বাংলাদেশ ◈ শাহবাজ শরিফের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসছেন তারেক রহমান ◈ এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮% বাংলাদেশি পণ্য থাকবে শুল্কমুক্ত

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২২, ১০:২৪ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২২, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাইনালে ভারতের বিরুদ্ধে আবারো গোল করতে চান নোভা

নোভা

নিজস্ব প্রতিবেদক : ভারত সফরে দারুণ খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দল। সাফ চ্যাম্পিয়নশীপ ফুটবলে বাংলাদেশকে ফাইনালে পৌঁছানোর কৃতিত্ব দিখেয়েছেন পিয়াস আহমেদ নোভা। চার ম্যাচে দারুণ লড়েছেন তিনি। অপরাজিত থেকেই বাংলাদেশ উঠেছে ফাইনালে। নোভা ভারতের জালে আবারও গোল করতে চান।

রাউন্ড রবিন লিগে পিয়াস আহমেদ নোভার জোড়া গোলেই ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। ফাইনালে আবারও স্বাগতিকদের মুখোমুখি হবে দল। আত্মবিশ্বাসী পিয়াস ফের গড়ে দিতে চান ম্যাচের ভাগ্য। ভুবনেশ্বরের কালিংগা স্টেডিয়ামে মঙ্গলবার মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। দিনের শুরুতে নেপালের বিপক্ষে পিয়াসের গোলেই ১-১ ড্র করে ফাইনাল খেলা নিশ্চিত করে বাংলাদেশ।

রাউন্ড রবিন লিগে একমাত্র অপরাজিত দল বাংলাদেশ। আগামী শুক্রবার শিরোপা নির্ধারণী লড়াইয়ে পল থমাস স্মলির দল মুখোমুখি হবে প্রতিযোগিতার পাঁচ বারের চ্যাম্পিয়ন ভারতের। ২০১৯ সালে অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের নিয়ে হওয়া এ প্রতিযোগিতার ফাইনালে ভারতের কাছে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। সে হিসেবে এবারের ফাইনাল প্রতিশোধ নেওয়ার উপলক্ষও।

ভারত ও নেপালের বিপক্ষে রাউন্ড রবিন লিগে গোল করা পিয়াসের চাওয়া ধারাবাহিকতা ধরে রেখে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো। সবকিছু পরিকল্পনা মাফিক এগোচ্ছে বলে আরও আশাবাদী এই তরুণ ফরোয়ার্ড।

(নেপাল ম্যাচে) একটাই লক্ষ্য ছিল, যেভাবেই হোক গোল করার। তা পাওয়ার পর খুব ভালো লাগছিল। মাঠে যারা ছিলেন, কোচ, স্টাফ, সতীর্থ ওরাও বলেছিল-আজ একটা গোল করো। বন্ধু-বান্ধবরাও ফোনে বলেছিল-আজ তোর পায়ে একটা গোল দেখতে চাই, গোল করিস। তো আমি চেষ্টা করেছি এবং আল্লাহর রহমতে পেয়েছি। ফাইনালেও যেভাবেই হোক গোল করতে চাই।

দলের প্রস্তুতি সব মিলিয়ে একদম পারফেক্ট। সবকিছুই ঠিকঠাক আছে। যেরকম আগে থেকে শুরু করেছি, আমাদের পরিককল্পনা তেমনই আছে, সে অনুযায়ী খেলতে চাই। সম্পাদনা : এল আর বাদল 

  • সর্বশেষ