শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪০ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ক‌্যাম্প ন‌্যু প্রস্তুত হয়‌নি, পরের ম্যাচ  ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে খেল‌বে বা‌র্সেলোনা

স্পোর্টস ডেস্ক : ভ‌্যা‌লে‌ন্সিয়ার বিপ‌ক্ষে আগামী রোববার (১৪ সেপ্টেম্বর) ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে খেলবে বার্সেলোনা। এই স্টেডিয়ামে মূলত খেলে বার্সেলোনার নারী ও যুব দল।

বার্সেলোনা তাদের বিবৃতিতে জানিয়েছে, ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচটি স্পটিফাই ক্যাম্প ন্যুতে আয়োজন করা যাচ্ছে না। খুব শিগগির প্রয়োজনীয় অনুমোদন মিলবে বলে আশাবাদী আমরা। 

আপাতত ম্যাচটা হবে ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে। ম্যাচটির আয়োজন ও টিকিটপদ্ধতি সম্পর্কে ক্লাব শিগগিরই আরও বিস্তারিত তথ্য জানাবে।

তবে এই মাঠে খেলা হওয়ায় সকল দর্শকই অসন্তুষ্ট। কারণ এই স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা খুব কম। এই মাঠে দর্শক ক্ষমতা এতটাই কম যে, ভ্যালেন্সিয়ার দর্শকরা মাঠে বসে খেলা উপভোগ করতে পারবে না। বার্সেলোনা সদস্যদের অগ্রাধিকার দেয়া হবে বলে বাইরের সমর্থকদের ঢোকার সুযোগই থাকছে না।

ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামের আসনসংখ্যা মাত্র ৬ হাজার। লা লিগার নিয়ম অনুযায়ী, কোনো ম্যাচ আয়োজন করতে হলে স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা অন্তত আট হাজার হতে হবে। যদিও স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, বিশেষ বিবেচনায় ছাড় দেয়া হচ্ছে বার্সাকে।

  • সর্বশেষ