শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৫ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়া কাপ ক্রিকে‌টে বাংলাদেশ দ‌লের ভা‌লো কিছু করার সম্ভাবনা দেখ‌ছেন না আকাশ চোপড়া

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ দল এশিয়া কাপের আগে দারুণ প্রস্তুতি সারলো। টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে যাচ্ছে লিটন দাসের দল। তবে ভারতীয় সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া মনে করেন সুবিধা করতে পারবে না টাইগাররা। -- ডেই‌লি ক্রিকেট

সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের আগে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষেও সিরিজ জেতে বাংলাদেশ। তবে এমন সাম্প্রতিক সাফল্যের পরও বাংলাদেশকে নিয়ে আশাবাদী নন আকাশ চোপড়া।

নিজের ইউটিউব চ্যানেলে সাবেক ভারতীয় ক্রিকেটার বলেন, 'সত্যি বলতে, তাদের কাজটা কঠিন, যদিও টি-টোয়েন্টিতে যেকোনো দলকে হিসাবের বাইরে রাখা ভুল হবে। তবে আমার মনে হয়, তারা আটকে যাবে। আফগানিস্তান ও শ্রীলঙ্কা এই গ্রুপ থেকে কোয়ালিফাই করতে পারে। তাই বাংলাদেশের গল্প লিগ পর্যায় থেকে শেষ হতে পারে।

টি-টোয়েন্টিতে বড় রান করার বিকল্প নেই বর্তমান সময়ে। তবে ২০০ বা তার বেশি রান করায় দুর্বলতা আছে টাইগারদের।

এ নিয়ে চোপড়া যেমনটা বলছিলেন, 'এই দলটা ২১০ থেকে ২২০ রান করার মতো না। তবে ১৬০ থেকে ১৮০ এর লক্ষ্য পেলে দলটি স্বচ্ছন্দে থাকে। এটাও একটা দুর্বলতা।

দলে অলরাউন্ডারের অভাব দেখেন ভারতীয় সাবেক ক্রিকেটার। সাকিব আল হাসানের সাথে মেহেদী হাসান মিরাজকেও মিস করছেন আকাশ চোপড়া।

তিনি বলেন, 'একজন পরিপূর্ণ অলরাউন্ডারের অভাব আছে। অনেক দিন পর বহুজাতিক টুর্নামেন্টে সাকিব নেই। মেহেদী হাসান মিরাজও নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়