শিরোনাম
◈ ইরানের অনুরোধ নাকচ, যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ম্যাচ খেলতে হবে ◈ আইএলটি২০ পঞ্চম আসর শুরু ২২ নভেম্বর, ফাইনাল দুবাইয়ে ◈ এবার হরমুজ ইস্যুতে সংলাপের আয়োজন করছে দুই দেশ ◈ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা, কৃষক কার্ড কৃষি অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা রাখবে: তারেক রহমান ◈ জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, খোলা চিঠিতে প্রশ্ন ◈ শিক্ষা ক্যাডারে বড় রদবদল: মাউশি মহাপরিচালক ও একাধিক কর্মকর্তা ওএসডি ও পদায়ন ◈ ডেডলাইন শেষেই কি বৈশ্বিক বিপর্যয়? ইরানের সম্ভাব্য ৫ পদক্ষেপ ◈ ডলার শক্তিশালী, তেলের দাম ঊর্ধ্বমুখী—সোনার বাজারে নেতিবাচক প্রভাব ◈ নেপালের মন্ত্রিসভার সদস্যদের ১৭ দিনেই সম্পদের তথ্য প্রকাশ ◈ জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৫, ০৮:৩৫ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বেহাল দশা বাংলা‌দেশ দ‌লের, ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের অবস্থান ১০ নম্ব‌রে

স্পোর্টস ডেস্ক: বাংলা‌দেশ ক্রিকেট দ‌লের আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে। নবম স্থান থেকে ১০ নম্বরে নেমে গেছে মেহেদী হাসান মিরাজের দল।

রোববার ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ানডের পর র‌্যাঙ্কিংয়ে এই পরিবর্তন হয়েছে। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এক ধাপ এগিয়ে ৯ নম্বরে আছে ক্যারিবিয়ানরা। অন্যদিকে এক ধাপ নেমে পঞ্চম স্থানে পাকিস্তান। ৪ নম্বরে তাদের জায়গাটি এখন শ্রীলঙ্কার। -- অলআউট স্পোর্টস

গত মে মাসে আইসিসির বার্ষিক ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১০ নম্বরে নেমে গিয়েছিল বাংলাদেশ। গত মাসে শ্রীলঙ্কায় একটি ওয়ানডে জেতার পর ৯ নম্বরে উঠে এসেছিল তারা।

বর্তমানে মিরাজের দলের রেটিং পয়েন্ট ৭৭ ও ওয়েস্ট ইন্ডিজের ৭৮। ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত।

২০২৭ সালে আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে র‍্যাঙ্কিং গুরুত্বপূর্ণ। ১৪ দলের সেই আসরে স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের অংশগ্রহণ আগেই নিশ্চিত হয়েছে। বাকি ১২টি জায়গার মধ্যে আটটি দল সুযোগ পাবে র‌্যাঙ্কিং থেকে এবং চারটিকে আসতে হবে বাছাইপর্ব পেরিয়ে।

সরাসরি সেই বিশ্বকাপে জায়গা পেতে হলে ২০২৭ সালের ৩১ মার্চের র‍্যাঙ্কিংয়ে সেরা আটের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে। তবে সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকা র‌্যাঙ্কিংয়ের ৬ নম্বরে থাকায় সেরা নয়ের মধ্যে থাকতে পারলেই সরাসরি মূলপর্বের টিকিট পাবে মিরাজ-শান্তরা।

ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও বর্তমানে র‍্যাঙ্কিংয়ের দশ নম্বরে আছে বাংলাদেশ। টেস্টে তাদের অবস্থান ৯ নম্বরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়