শিরোনাম
◈ নির্বাচন ও গুম তদন্ত ইস্যুতে জাতিসংঘের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা, চাইলেন সহায়তা ◈ বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ◈ পাইপলাইনে আবার দুর্ঘটনা, উত্তরা ও আশপাশে গ্যাস সরবরাহ বন্ধ ◈ সরকার দীর্ঘমেয়াদি জ্বালানি কৌশল প্রণয়ন করেছে: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ◈ ফ্ল্যাট–প্লট কিনতে ৪ কোটি টাকা পর্যন্ত ঋণ, কে পাবেন, কীভাবে পাবেন ◈ জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ‘প্রায় চূড়ান্ত’ ◈ স্ত্রীর হাত-পা বেঁধে জামায়াত নেতাকে হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ গণভোট নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক প্রচারণার নির্দেশ ◈ ৪ মার্কিন মুসলিম ক্রিকেটারকে ভিসা দেয় নি ভারত ◈ বাংলাদেশের পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী

প্রকাশিত : ০৯ জুন, ২০২৫, ১১:২৩ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ: স্টেডিয়ামে দর্শকদের জন্য বাফুফের কড়াকড়ি নির্দেশনা

এশিয়ান কাপ বাছাই পর্বে মঙ্গলবার সন্ধ্যা সাতটায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-সিঙ্গাপুর  মুখোমুখি হতে যাচ্ছে। এই ম্যাচ মাঠে বসে দেখতে দর্শকদের আগ্রহ কম নয়। সোমবার (৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দর্শকদের উদ্দেশ্যে কিছু নির্দেশনা দিয়েছে।

এর মধ্যে দুপুর ২টায় স্টেডিয়ামের সব গেট খোলা হবে। দর্শকদের ব্যাগ, বোতল কিংবা অতিরিক্ত সামগ্রী সঙ্গে না আনার অনুরোধ জানিয়েছে ফেডারেশন। যাতে খেলার নিরাপত্তা ও পরিবেশ নিরাপদ রাখা যায়।

আন্তর্জাতিক ও গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে টিকিটের কালোবাজারি প্রবণতা থাকে। আবার অনেক সমর্থক টিকিট না পেয়েও স্টেডিয়ামের গেটে ভিড় করেন। তাদের জন্য দুঃসংবাদ। টিকিট না পাওয়া দর্শকদের আগামীকাল স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করতে নিষেধ করা হয়েছে। তবে টিকিট না পাওয়া দর্শকদের জন্য ঢাকা শহরের রবীন্দ্র সরোবরসহ দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেছে ফেডারেশন।

বাফুফের দেওয়া নির্দেশনা: টিকিট জাল বা টিকিট সংক্রান্ত কোনও অনিয়ম করলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ফেডারেশন। বাফুফের ব্যবস্থাপনা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী আগামীকাল স্টেডিয়ামে উপস্থিত থাকবে। জাতীয় স্টেডিয়ামের তিন নম্বর গেট দিয়ে যারা প্রবেশ করবেন তাদের দৈনিক বাংলা ও রাজউক দুই দিক দাঁড়ানোর জন্য দুটি লেন বরাদ্দ থাকবে। একটি লেনে যান চলাচল করবে।

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ শেষ হবে রাত ৯টায়। দুপুর থেকে রাত পর্যন্ত গ্যালারিতে দর্শকদের জন্য খাবার কিংবা পানীয় কেনার সুযোগ থাকবে কিনা তা বাফুফে থেকে জানানো হয়নি। ম্যাচের আগে জেফারসহ অন্য যারা গান গাইবেন তাদের নির্দিষ্ট সূচিও বলা হয়নি।

এই প্রসঙ্গে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিমকে কল দিলেও তাকে পাওয়া যায়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়