শিরোনাম
◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি

প্রকাশিত : ১০ মে, ২০২৫, ১০:৩৯ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রিশাদ ও না‌হিদ রানা পাকিস্তান ছাড়লেন, ফিরছেন দেশে

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নেওয়া দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন পাকিস্তান ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন । শুক্রবার রাতেই বিমান ধরেছেন তারা। তাদের সঙ্গে ছিলেন দুই বাংলাদেশি দুই সাংবাদিক, যারা টুর্নামেন্ট কভার করতে পাকিস্তানে অবস্থান করছিলেন।

পাকিস্তানের একটি নিরাপদ অজ্ঞাত স্থান থেকে বিশেষ ফ্লাইটে তুলে দেওয়া হয় নাহিদ ও রিশাদকে, যা পাকিস্তান বিমান বাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত।  সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর পর নাহিদ, রিশাদ এবং দুই সাংবাদিক একটি বিশেষ ফ্লাইটে করে বাংলাদেশে ফিরে আসবেন।

এদিকে, শুক্রবার রাতে নিরাপত্তা পরিস্থিতির ক্রমাগত অবনতি ও সীমান্তে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হলো পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ পিএসএলের ১০ম আসর। এর আগে সকালে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলও।

পিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—পাকিস্তানের ভেতরের পরিস্থিতির অবনতি হওয়ায় পিএসএল স্থগিত করা হয়েছে। এই প্রেক্ষাপটে আগামী ২৫ মে ফয়সালাবাদে শুরু হতে যাওয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও অনিশ্চয়তার মুখে পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়