শিরোনাম
◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৬, ১০:৫৯ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইউ‌রো ফুটব‌লের আদ‌লে আস‌ছে ইউ‌রো ক্রিকেট!

স্পোর্টস ডেস্ক : ফুটবলের ইউরোর আদলে ক্রিকেট টুর্নামেন্টের কথা ভাবছে ইউরোপের দেশগুলো। এশিয়া কাপের মতো সেখানে অংশ নেবে ইউরোপ মহাদেশের ক্রিকেট খেলুড়ে দেশগুলো। এ নিয়ে শুরু হয়েছে কার্যক্রম। 
ফুটবলে ইউরোর কথা আমরা সবাই জানি। বেশ জমজমাট এক টুর্নামেন্ট। যেখানে চোখ থাকে পুরো বিশ্বের। ক্রিকেটেও যদি এমনটা হয়, তাহলে কেমন হয়? 

ক্রিকেটের ইউরো, আর ভাবনার জায়গায় নেই। এই টুর্নামেন্ট নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। সব কিছু পরিকল্পনা মাফিক এগোলে, আগামী বছরই মাঠে গড়াতে পারে এই টুর্নামেন্ট। -- ডেই‌লি ক্রিকেট 

ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ও ইতালিকে নিয়ে টি-টোয়েন্টি সংস্করণে হতে পারে ক্রিকেটের ইউরো। শুধু তাই নয়, ছেলেদের পাশাপাশি মেয়েদের ক্রিকেটেও হতে পারে এই টুর্নামেন্ট।

গত বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের ক্রিকেটের ইউরো আয়োজনের প্রস্তাব দিয়েছে আয়ারল্যান্ড। তবে এ সংক্রান্ত সাম্প্রতিক আলোচনায় অংশ নেয়নি ইসিবি। তারপরও ক্রিকেট আয়ারল্যান্ডের আশা, আলোর মুখ দেখবে ক্রিকেটের ইউরো। নতুন এই টুর্নামেন্টের প্রতি দর্শক থেকে শুরু করে সম্প্রচারকদেরও তুমুল আগ্রহ থাকবে বলে মনে করছেন তারা। 

এদিকে, নেপাল ও আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সাথে নতুন চুক্তি করেছে আয়ারল্যান্ড। এই চুক্তি অনুযায়ী আইরিশরা এখন নিয়মিত নেপাল ও আমিরাতের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে। শুধু তাই নয়, আগামী মৌসুম থেকে আইএল টি-টোয়েন্টিতে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে অন্তত একজন আইরিশ ক্রিকেটারকে দলে নিতে হবে।

  • সর্বশেষ