শিরোনাম
◈ বাতিল পাসপোর্ট ও এনআইডি ফিরে পেতে মরিয়া শেখ হাসিনা, এবার তার স্বাক্ষরসহ আবেদন করলেন তার আইনজীবীরা ◈ শেখ হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, যা লেখা রয়েছে ◈ রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পরিত্যক্ত বাড়িতে হামলা, গেটে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-শি-পুতিনের যৌথ ‘শান্তি ঘোষণা’ ◈ ২১ নভেম্বর থেকে টানা ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের ◈ ঐতিহাসিক রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন রোহিঙ্গারা : দুই হাত তুলে মোনাজাত, এবার ঘরে ফেরার স্বপ্ন ◈ ‘সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের স্পষ্ট জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকে সৌজন্য বৈঠক বললেন ভারতীয় হাইকমিশনার ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ◈ বড় পরাজয় দি‌য়ে দক্ষিণ আফ্রিকা মিশন শুরু বাংলাদেশের

প্রকাশিত : ০৯ মে, ২০২৫, ০৬:২৮ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক

স্পোর্টস ডেস্ক: পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের এ কেমন চাওয়া, যে দেশ ভার‌তের বিরু‌দ্ধে যুদ্ধ কর‌ছে, এক কথায় অ‌স্থি‌তিশীল দেশ, নিরাপত্তাজনিত উদ্বেগ র‌য়ে‌ছে, সেই পাকিস্তান কি ক‌রে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খেলার আসর বসা‌তে চায়, পি‌সি‌বি বাংলাদেশের আসন্ন সফর নিয়ে এখনো আশাবাদী। লাহোর ও রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলার প্রেক্ষাপটে নতুন করে শঙ্কা দেখা দিলেও, পিসিবি জানাচ্ছে, তারা সিরিজ সফলভাবে আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।

বর্তমান পরিস্থিতিতে বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় সফর নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। একইসঙ্গে রয়েছে ক্রিকেটারদের নিরাপত্তা এবং মানসিক প্রস্তুতির প্রশ্নও। বিসিবি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তবে পরিস্থিতির উন্নতি না হলে সফর স্থগিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে।

পিসিবি চেয়ারম্যানের উপদেষ্টা আমির মীর এক টেলিফোন সাক্ষাৎকারে জানান, বাংলাদেশের সফর নিয়ে শঙ্কা নেই। আমরা সফলভাবে সিরিজ আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। পর্যবেক্ষক দল ইতোমধ্যে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়াম পরিদর্শন করেছে, যেখানে প্রথম দুই টি-টোয়েন্টি হওয়ার কথা।

তিনি আরও দাবি করেন, লাহোর ও রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলার মাধ্যমে ভারত পরিস্থিতি অবনতি করার চেষ্টা করছে। তবে পরিস্থিতির অবনতি হলে বিকল্প পরিকল্পনা রয়েছে পিসিবির। এক ভেন্যুতে পুরো সিরিজ আয়োজন কিংবা ভিনদেশে ম্যাচ আয়োজনের কথাও ভাবা হচ্ছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো ক্রিকেটারদের নিরাপত্তা ও মতামতকে প্রাধান্য দিচ্ছে। জীবন আগে, তারপর জীবিকা এই নীতিতে চলেই তারা সিদ্ধান্ত নেবে।

  • সর্বশেষ