শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫, ০৩:৩৮ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

উয়েফা নেশন্স লিগে ক্রোয়েশিয়ার কাছে দুই গোলে  হেরে গেলো ফ্রান্স 

স্পোর্টস ডেস্ক : জয়ের জন্য লড়াইয়ে পিছিয়ে ছিলো না ফ্রান্স। কিন্তু কাজের কাজটি তারা করতে পারেনি। অনেকগুলো গোলের সুযোগ পেয়েছিলো, কিন্তু গোল আদায় করতে ব্যর্থ হয় তারা। তবে সুযোগ হাতছাড়া করেনি ক্রোয়েশিয়া। সমানতালে রড়ে তারা হারিয়ে দেয় ফ্রান্সকে। এক কথায় উয়েফা নেশন্স লিগের শেষ আটের প্রথম লেগে ক্রোয়েশিয়ার কাছে ২-০ গোলের হারে সেমির স্বপ্ন কঠিন হলো বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের। আরেক ম্যাচে শেষ মুহূর্তের গোলে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে স্পেন।

মুখোমুখি লড়াইয়ে ১০ ম্যাচের মাত্র ১টিতে জয়। সেই ক্রোয়েশিয়া ফ্রান্সের বিপক্ষে পেলো নিজেদের দ্বিতীয় জয়। ঘরের মাঠে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যেতে পারতো দলটি। কিন্তু আন্দ্রে ক্রামারিচের দুর্বল স্পটকিক ফিরিয়ে দেন গোলরক্ষক মাইক মিয়া। তবে ২৬ মিনিটে আন্তে বুদিমিরের গোলে ঠিকই এগিয়ে যায় ক্রোয়েশিয়া। প্রথমার্ধের শেষ দিকে বুলেট গতির শটে ব্যবধান দ্বিগুণ করেন ইভান পেরিসিচ।

৬ মাস পর ফ্রান্সের হয়ে মাঠে নামা কিলিয়ান এমবাপ্পে ছিলেন নিজের ছায়া হয়েই। বেশ কয়েকটি আক্রমণ তৈরি করলেও গোলের দেখা পাননি এই রিয়াল তারকা। পুরো ম্যাচে গোলের জন্য ১৬টি শট নিয়েও ব্যর্থ হয় ফরাসিরা। বিপরীতে মাত্র ৮টি শট নিয়েই সফল ক্রোয়াটরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়