শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ০১:২০ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইতালিতে শীতকালীন স্পেশাল অলিম্পিকে স্বর্ণ পদক জিতলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের মেয়েরা ইতালির তুরিনে চলমান শীতকালীন স্পেশাল অলিম্পিকে সাফল্য বয়ে এনেছে। ফ্লোরবল ইভেন্টে বাংলাদেশ দল ইউক্রেনকে ৪-২ গোলে হারিয়ে স্বর্ণপ দক জিতে নিয়েছে। বাংলাদেশের এটি দ্বিতীয় স্বর্ণ পদক, কারণ গতবারও বাংলাদেশের মেয়েরা এই ইভেন্টে শীর্ষস্থান অধিকার করেছিল।

শনিবার (১৫ মার্চ) অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ দলের অধিনায়ক স্বর্ণা, ফাতেমা, ফারিয়া, এবং তামাল্লিন একটি করে গোল করে দলকে জয় এনে দেয়। সেমিফাইনালে ত্রিনিদাদ ও টোবাগোকে পরাজিত করার পর ফাইনালে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ।

এই প্রতিযোগিতায় বিশ্বের ১০২টি দেশ থেকে ৩ হাজারের বেশি খেলোয়াড় অংশ নিচ্ছে। শীতপ্রধান দেশগুলোর প্রধান অংশগ্রহণের পাশাপাশি, বাংলাদেশও এই গেমসে অংশ নিচ্ছে। উল্লেখযোগ্য যে ফ্লোরবল, যা অনেকটা হকির মতো, তুষারবিহীন দেশে খেলা হয়।

এই গেমসে মোট আটটি ডিসিপ্লিন রয়েছে, যার মধ্যে রয়েছে আলপাইন স্কিইং, ক্রস কান্ট্রি স্কিইং, ড্যান্সস্পোর্ট, ফিগার স্কেটিং, ফ্লোরবল, শর্ট ট্র্যাক স্কেটিং, স্নোবোর্ডিং, এবং স্নোশ্যুজ।  বাংলাদেশ থেকে এবারে ১৪ সদস্যের দল পাঠানো হয়েছে, যার মধ্যে ৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে। তথ্যসূত্র, চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়