শিরোনাম
◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৪৭ বিকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের আইফোন ১৬ উপহার দিলেন ফরচুন বরিশালের মালিক

স্পোর্টস ডেস্ক : টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন হয়ে ফরচুন বরিশাল এখন সুখী পরিবার। ঢাকা গ্লাডিয়েটরস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর তৃতীয় দল হিসেবে এমন কীর্তি অর্জন করলো বরিশাল। তামিম ইকবাল- মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদদের এমন সাফল্যে যারপরনাই খুশি ফ্র্যাঞ্চাইজিটি।

পুরো দলকেই একটি করে আইফোন ১৬ উপহার দিয়েছেন বরিশাল মালিক মিজানুর রহমান। দেশের প্রথমসারির একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজি মালিক নিজেই। মিজানুর জানান, খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের সবার হাতেই আইফোন ১৬ পৌঁছে দেয়া হয়েছে। 

চ্যাম্পিয়ন হয়ে মোটা অঙ্কের টাকা পেয়েছে বরিশাল। আড়াই কোটি টাকা যাবে চ্যাম্পিয়নদের ঝুলিতে। আর রানারআপ হওয়া চিটাগাং কিংসের জন্য ছিল দেড় কোটি টাকার আর্থিক পুরস্কার।

প্রথমবার শিরোপা জিতে বরিশালে যাওয়ার কথা বললেও শেষ পর্যন্ত সেখানে যায়নি তামিম-রিয়াদরা। তবে এবার শিরোপা নিয়ে বরিশালে যাবে তারা।  রোববার (৯ ফেব্রুয়ারি) বরিশালে তামিমের দলের যাওয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়