শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৫, ১২:২১ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ম্যাচগুলো কবে কখন কোথায়

দরজায় কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। আজ থেকে ঠিক একমাস পর আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে টুর্নামেন্টটির এবারের আসর। আয়োজক পাকিস্তান হওয়ায় এবারও হাইব্রিড মডেলে মাঠে গড়াবে আট দলের টুর্নামেন্টটি। 

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ ১০ মার্চ। ভারত, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ ও নিউজিল্যান্ড আছে গ্রুপ ‘এ’তে। ‘বি’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান।

ভারত-পাকিস্তানের সঙ্গে লড়তে হবে বাংলাদেশকে। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু।

পাকিস্তানের মাটিতে ভারত খেলতে যাবে না এ কারণে হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান ছাড়াও টুর্নামেন্টের ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি এই শহরেই।

দুই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যকার মহারণ হবে ২৩ ফেব্রুয়ারি। এই ম্যাচটি মাঠে গড়াবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। গ্রুপপর্ব চলবে ২ মার্চ অব্দি। এরপর ৪ ও ৫ মার্চ দুটি সেমি-ফাইনাল আর ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচ সূচি

তারিখ           প্রতিপক্ষ          ভেন্যু
২০ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত দুবাই
২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-নিউজিল্যান্ড রাওয়ালপিন্ডি
২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-পাকিস্তান রাওয়ালপিন্ডি

বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি স্কোয়াড : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

  • সর্বশেষ