শিরোনাম
◈ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ‌গ্রেপ্তার আরও ৪০ ◈ গত ২৪ ঘণ্টায়  হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ◈ বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিতে সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে হরতাল-অবরোধ করা যাবে না ◈ আদানির বন্ধ থাকা ইউনিট চালু, এবার বন্ধ রামপালের এক ইউনিট ◈ মেয়েরা রান্নাঘরেই থাকুক, লিঙ্গবিদ্বেষী মন্তব্য শহীদ আফ্রিদির ◈ ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ  ◈ দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান ◈ ‘‌স্থানীয় সরকার নির্বাচন: শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ◈ দেশে নতুন আরও একটি উপজেলা গঠনের উদ্যোগ

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ১১:১৭ রাত
আপডেট : ১২ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন তামিম ইকবাল 

নিজস্ব প্রতিবেদক: তামিম ইকবাল আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন। এমন কথা ক্রিকেটাঙ্গনে শোনা যাচ্ছিলো। তবে এই ওপেনার এক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন তার আর ফেরা হচ্ছে না। তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ।

তামিমের পুরো স্ট্যাটাস তুলে ধরা হলো পাঠকদের জন্য-
আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার অলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক। 

এটা অবশ্য আগেও চাইনি। চাইনি বলেই অনেক আগে নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি। যদিও অনেকেই বলেছেন, অনেক সময় মিডিয়ায় এসেছে, আমিই নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি। কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে যে নেই, এক বছরের বেশি সময় আগে যে নিজ থেকে সরে দাঁড়িয়েছে, তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনারও তো কিছু নেই। তার পরও অযথা আলোচনা হয়েছে। অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার। আমি নিজেকে সময় দিয়েছি। এখন মনে হয়েছে, সময়টা এসে গেছে।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবেই আমাকে ফেরার জন্য বলেছে। নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে। আমাকে এখনও উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। তবে আমি নিজের মনের কথা শুনেছি। 

২০২৩ বিশ্বকাপের আগে যা হয়েছে, আমার জন্য তা বড় ধাক্কা ছিল, যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি। তার পরও আমি যেখানেই গিয়েছি, ক্রিকেট ভক্তদের অনেকে বলেছেন, আমাকে আবার জাতীয় দলে দেখতে চান। তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি। আমার ঘরেও একজন অনুরাগী আছে। আমার ছেলে কখনও আমাকে সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বারবার বলেছে, বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায়।
ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলছি, তুমি যেদিন বড় হবে, সেদিন বাবাকে বুঝতে পারবে।

  • সর্বশেষ