শিরোনাম
◈ মেয়েরা রান্নাঘরেই থাকুক, লিঙ্গবিদ্বেষী মন্তব্য শহীদ আফ্রিদির ◈ ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ  ◈ দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান ◈ ‘‌স্থানীয় সরকার নির্বাচন: শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ◈ দেশে নতুন আরও একটি উপজেলা গঠনের উদ্যোগ ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট হাইকোর্টে খারিজ ◈ ট্রাম্পের ‘চাঁদ আমাদের’ পোস্ট ঘিরে আলোচনা, আন্তর্জাতিক আইনে চাঁদের মালিকানা দাবি অবৈধ ◈ ব্রিকস সম্মেলনের আগে দক্ষিণ দিল্লির বস্তি ঢেকে দেওয়ায় ক্ষোভ, উন্নয়ন নয় ‘আড়াল’ করার অভিযোগ: ক্ষুব্ধ বাসিন্দারা ◈ বড় সুখবর কিডনি রোগীদের জন্য, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা ◈ বৈশ্বিক দুর্যোগে সবচেয়ে নিরাপদ দেশ হতে পারে অস্ট্রেলিয়া, যে কারণে এগিয়ে নিউজিল্যান্ডও

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০২:১১ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ 

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে। এর পরদিন ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা নিয়মিত কার্যক্রমে ফিরবেন।

এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার হওয়ায় থাকছে সাপ্তাহিক ছুটি। ফলে ২৪ সেপ্টেম্বর ঐচ্ছিক ছুটি নিলে টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন অনেকে।

advertisement

দেশের আকাশে গতকাল শনিবার রবিউস সানির চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপিত হবে।

এ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকছে আগামী ২৩ সেপ্টেম্বর।

advertisement

এর পরদিন ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা নিয়মিত কার্যক্রম করবেন। এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

যদিও ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার কেউ যদি ঐচ্ছিক ছুটি নেয় তাহলে টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন।

advertisement

তবে এদিন সরকারি কোনো ছুটি নেই। ২০২৬ সালের ছুটির তালিকায়ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে কোনো ছুটি দেখা যায়নি।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরদিন বৃহস্পতিবার নিয়মিত কার্যক্রম চলবে।

একই সঙ্গে মধুপূর্ণিমা পড়েছে ২৬ সেপ্টেম্বর শনিবার। নিয়মিত সাপ্তাহিক ছুটি পড়ায় দিনটি আলাদা ছুটি নেই।

ফাতেহা-ই-ইয়াজদাহমে কি বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ?

বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত হওয়ায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি দেওয়া বা না দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করে। ফলে দেশের সব বিশ্ববিদ্যালয়ে এ উপলক্ষে ছুটি থাকে না।

কোনো কোনো বিশ্ববিদ্যালয় দিবসটিতে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখে, আবার কোনো বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম চলতে দেখা যায়।

 

  • সর্বশেষ