শিরোনাম
◈ বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪, আহত ৮ ◈ শেষ দুই মি‌নি‌টে ২ গোল ক‌রে জিত‌লো আর্সেনাল ◈ এমবাপ্পের জোড়া গোল, লা লিগায় জ‌য়ে ফির‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ আদানির বিদ্যুৎ এখন গলার কাঁটা ◈ সংসদে গঠনমূলক আলোচনা ও দায়িত্বশীল ভূমিকার জন্য স্পিকার-ডেপুটি স্পিকারের প্রশংসা ◈ বিমানবন্দরে প্রবাসীদের টার্গেট করে সক্রিয় শতাধিক অপরাধী চক্র, সিসিটিভিতে নজরদারি জোরদার ◈ লিভারপুল আবার পয়েন্ট হারাল, এবার হোঁচট খেলো চেলসিও ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে ব্রিকসের আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত ◈ হরমুজের পর বাব-আল-মান্দেবও হাতছাড়া, নতুন সংকটে ট্রাম্প ◈ ঢাকাসহ ১৩ সিটিতে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী যারা

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৬ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সংসদে গঠনমূলক আলোচনা ও দায়িত্বশীল ভূমিকার জন্য স্পিকার-ডেপুটি স্পিকারের প্রশংসা

মনিরুল ইসলাম: জাতীয় সংসদের সাম্প্রতিক অধিবেশনে গঠনমূলক আলোচনা এবং দায়িত্বশীল ভূমিকার জন্য স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিত্রুম  ও ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামালকে প্রশংসা করেছেন সংসদ সদস্যরা। অধিবেশনে বিরোধী দলের মতামতকে গুরুত্ব দিয়ে আলোচনার সুযোগ তৈরি করা এবং সংসদীয় কার্যক্রমে ভারসাম্য রক্ষার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়।

সংসদে আলোচনায় অংশ নিয়ে কয়েকজন সদস্য বলেন, বর্তমান অধিবেশনে স্পিকার দক্ষতার সঙ্গে অধিবেশন পরিচালনা করছেন এবং বিরোধী দলের বক্তব্য উপস্থাপনের ক্ষেত্রেও পর্যাপ্ত সুযোগ দিচ্ছেন। এতে সংসদীয় গণতন্ত্র আরও কার্যকর হচ্ছে বলে তারা মন্তব্য করেন।

বক্তারা আরও বলেন, ডেপুটি স্পিকারও নিরপেক্ষতা বজায় রেখে অধিবেশন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সংসদের শৃঙ্খলা বজায় রাখা এবং আলোচনাকে ফলপ্রসূ করার ক্ষেত্রে তার সক্রিয় ভূমিকা প্রশংসিত হয়েছে।

এসময় সংসদ সদস্যরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সংসদে এ ধরনের গঠনমূলক ও অংশগ্রহণমূলক আলোচনা অব্যাহত থাকবে। এতে জনগণের প্রত্যাশা অনুযায়ী আইন প্রণয়ন ও নীতিনির্ধারণ আরও শক্তিশালী হবে।

সংসদের এই ইতিবাচক পরিবেশকে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে তারা বলেন, মতভেদ থাকলেও পারস্পরিক সম্মান বজায় রেখে আলোচনা চালিয়ে যাওয়া সময়ের দাবি।

  • সর্বশেষ