শিরোনাম
◈ বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪, আহত ৮ ◈ শেষ দুই মি‌নি‌টে ২ গোল ক‌রে জিত‌লো আর্সেনাল ◈ এমবাপ্পের জোড়া গোল, লা লিগায় জ‌য়ে ফির‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ আদানির বিদ্যুৎ এখন গলার কাঁটা ◈ সংসদে গঠনমূলক আলোচনা ও দায়িত্বশীল ভূমিকার জন্য স্পিকার-ডেপুটি স্পিকারের প্রশংসা ◈ বিমানবন্দরে প্রবাসীদের টার্গেট করে সক্রিয় শতাধিক অপরাধী চক্র, সিসিটিভিতে নজরদারি জোরদার ◈ লিভারপুল আবার পয়েন্ট হারাল, এবার হোঁচট খেলো চেলসিও ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে ব্রিকসের আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত ◈ হরমুজের পর বাব-আল-মান্দেবও হাতছাড়া, নতুন সংকটে ট্রাম্প ◈ ঢাকাসহ ১৩ সিটিতে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী যারা

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৩ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ম‌হেন্দ্র সিং ধো‌নির চেন্নাই সুপার কিংসের শেয়ার চাওয়া নিয়ে মুখ খুললো ফ্র্যাঞ্চাইজি 

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, চেন্নাই সুপার কিংসের ২৫ শতাংশ শেয়ার কিনতে চেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। পরে নাকি সেই দাবি কমিয়ে ২০ শতাংশ করা হয়। এরপর ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে ধোনিকে ৫.৫ শতাংশ শেয়ার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়। এতদিন এই প্রসঙ্গে কোনও কথা বলেননি সিএসকের কর্তারা। এবার সেই বিষয়ে অবশেষে মুখ খুলল চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ।

সিএসকের এক প্রভাবশালী কর্তার দাবি, ধোনি এখনও চেন্নাইয়ের সঙ্গে যুক্ত। তাঁর নেতৃত্বে দল পাঁচবার আইপিএল খেতাব জিতেছে। দাবি, শেয়ার সংক্রান্ত বিষয় নিয়ে ধোনির সঙ্গে কোনও আলোচনাই হয়নি। চেন্নাইয়ের শীর্ষকর্তা বলেন, 'ধোনি কখনও আমাদের কাছে এই বিষয়ে কিছু বলেনি। আমরা বিষয়টা নিয়ে কখনও আলোচনা করিনি। এমনকি ধোনি মিস্টার এন শ্রীনিবাসনের সঙ্গেও এই নিয়ে আলোচনা করেছেন কি না, সে সম্পর্কেও আমাদের কাছে কোনও তথ্য নেই। -- আজকাল

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছিল, ফ্র্যাঞ্চাইজিতে ধোনির কিছু শেয়ার রয়েছে। সিএসকের শেয়ার যেহেতু কোনও স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় না, এবং সংস্থাটি আনলিস্টেড, তাই ব্যক্তিগতভাবে অফ মার্কেট লেনদেনের মাধ্যমে এই শেয়ার কেনা সম্ভব। প্রতিবেদন অনুযায়ী, ধোনির হাতে এক লক্ষেরও বেশি শেয়ার রয়েছে। তবে সেটা খুব বড় অংশ নয়। কারণ, ৩০ কোটিরও বেশি বকেয়া শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। যা ফ্র্যাঞ্চাইজির মোট শেয়ার মূল্যের প্রায় ৪০ শতাংশ। অন্যদিকে প্রাক্তন বিসিসিএআই প্রধান এন শ্রীনিবাসনের পরিবার সিএসকেতে ৫৫ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণকারী অংশীদারিত্ব ধরে রেখেছে।

বর্তমানে একটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির বাজারমূল্য বিবেচনা করলে ধোনির ওই শেয়ারের আনুমানিক মূল্য ২.৬ থেকে ৩ কোটি টাকা হতে পারে। উল্লেখ্য, শেষবার একটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি ১৬,৬০০ কোটি টাকারও বেশি দামে বিক্রি হয়েছিল। ধোনির আনুমানিক মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১২০০ কোটি টাকা। এদিকে ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া ধোনির শেয়ার চাওয়ার দাবিকে অবাস্তব বলে মন্তব্য করেছেন। এমনকি তিনি এই খবরকে ভুয়ো বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো খবর বলেও দাবি করেন।

  • সর্বশেষ