শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪, ০১:০২ দুপুর
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

সৌদি প্রো লিগ, রোনালদোর জোড়া গোলে জিতলো আল নাসর

স্পোর্টস ডেস্ক: প্রতিপক্ষ দামাক লড়েছে ঠিকই, কিন্তু গোলের সুযোগ তৈরি করতে পারেনি। অপরদিকে আল নাসরের প্রাণশক্তি ক্রিশ্চিয়ানো রোনালদো যার পরনাই লড়ে দলকে জিতিয়েছেন। তার দুর্দান্ত জোড়া গোলে জয় পেয়েছে আল নাসর। 

শুক্রবার (২৯ নভেম্বর) সৌদি প্রো লিগে ঘরের মাঠে দামাককে ২-০ গোলে হারিয়েছে রিয়াদের ক্লাবটি। ম্যাচের দুই অর্ধে গোল দুটি করেন পর্তুগিজ সুপারস্টার। এতে ৩৯ বছর বয়সী তারকার ক্যারিয়ার গোল হলো ৯১৫টি। চলতি বছরে এখন পর্যন্ত ৫০ ম্যাচ খেলে তার গোল ৪২টি।

ঘরের মাঠ আল-আওয়াল পার্কে শুরু থেকেই লিগ পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দামাককে চেপে ধরে আল নাসর। ম্যাচের ১৭তম মিনিটে তারা গোলের দেখাও পেয়ে যায়। নিজেদের বক্সে দামাক ডিফেন্ডার আব্দেলকাদেরের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সুযোগ কাজে লাগিয়ে দারুণ এক স্পটকিকে বল জালে পাঠিয়ে দেন রোনালদো। ১-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় আল নাসর।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমনাত্মক ভঙিতে খেলতে থাকে দু’দল। তবে দুদলের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হন উভয় দলের ফরোয়ার্ডরাই।

এক পর্যায়ে আল নাসরের মোহামেদ সিমাকানকে ফাউল করে লাল কার্ড দেখেন দামাকের বেদ্রানে। এতে ১০ জনের দলে পরিণত হয় অতিথিরা। ম্যাচের ৭৯তম মিনিটে বাঁদিক থেকে নওয়াফ বুশালের কাটব্যাকে বল পেয়ে বাঁ পায়ের দারুণ শটে লক্ষভেদ করে নিজের দ্বিতীয় গোল পান রোনালদো। শেষ পর্যন্ত গোল পরিশোধে মরিয়া হয়েও ব্যর্থ হন দামাকের খেলোয়াড়রা। এতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়