শিরোনাম
◈ এবার দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকে তলব ◈ বিনিয়োগে অনিশ্চয়তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রভাব, কমছে শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানি ◈ মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ, মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ; সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ◈ ও‌য়েলস‌কে ৩-২ গো‌লে হারা‌লো পর্তুগাল ◈ শ্রমিক বিক্ষোভে ফের উত্তপ্ত পোশাকশিল্প, অস্থিরতা কাটবে কবে? ◈ রাজধানীতে ই-রিকশা চলাচলে নতুন নিয়ম, কারা পাবেন লাইসেন্স? ◈ উখিয়ার গাছপালাহীন পাহাড়ে ফিরেছে সবুজ, বাড়ছে বন্য প্রাণীর আনাগোনা ◈ বাংলাদেশের প্রবাসী আয়ের শীর্ষ উৎস সৌদি আরব, চার মাসে এসেছে ২২০ কোটি ডলার ◈ ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করলেন বাবা, সিসিটিভি ফুটেজ ভাইরাল

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৪, ০৮:৩০ সকাল
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিঁপড়া যখন ভারত-দক্ষিণ আফ্রিকার ‘মহাশত্রু’

ক্রীড়া ডেস্ক : পিঁপড়ার উৎপাতে ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ সাময়িক বন্ধ রাখতে হয়েছে। সেঞ্চুরিয়নে গত রাতে ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ দেখে হয়তো অনেকেই চমকে গেছেন। ম্যাচের ফল দেখে নয়। টিভি স্ক্রিনে অথবা মোবাইলে স্ক্রলিং করতে গিয়ে যাঁরা দেখেছেন, পিঁপড়ার কারণে খেলা বন্ধ-তখন হতভম্ব না হয়ে কি থাকা যায়!

আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার ইনিংসের দ্বিতীয় ওভার শুরুর আগেই। ইনিংসের প্রথম ওভার আর্শদীপ সিং শেষ করার পর হার্দিক পান্ডিয়া প্রস্তুতি নিচ্ছিলেন পরের ওভার করার। সে সময়ই পোকামাকড়ের আক্রমণ শুরু সেঞ্চুরিয়ন স্টেডিয়ামে। নানা ধরনের কীটপতঙ্গ, পিঁপড়া উড়তে থাকে মাঠে। পোকামাকড়ের উৎপাত যখন অসহনীয় পর্যায়ে চলে যায়, তখন ক্রিকেটারদের মাঠ ছাড়ার নির্দেশ দিলেন আম্পায়াররা। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে লেখা ছিল, ‘উড়ন্ত পিঁপড়ার কারণে খেলা বন্ধ’। পিঁপড়া তাড়াতে মাঠকর্মীদের তখন ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করতে হয়েছে। ১৯ মিনিট পর ক্রিকেটাররা মাঠে ফিরে আসেন।


পোকামাকড়ের উৎপাতের রাতে ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটিও ছিল হাইস্কোরিং। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১৯ রান করে। তিলক ভার্মা তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। ৫৬ বলে ৮ চার ও ৭ ছক্কায় ১০৭ রান করে অপরাজিত থাকেন।


২২০ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ে যায় ১৫.৫ ওভারে ৫ উইকেটে ১৪২ রান। ২৫ বলে ৭৮ রান, হাতে ৫ উইকেট-এমন পরিস্থিতিতে ভারতের জয় মনে হচ্ছিল কেবলই সময়ের ব্যাপার। তখনই মার্কো ইয়ানসেনের তাণ্ডবে ম্যাচের পাল্লা প্রোটিয়াদের দিকে হেলতে শুরু করে। হাতে ৪ উইকেট নিয়ে শেষ ৫ বলে দক্ষিণ আফ্রিকার দরকার হয় ২৪ রান। ২০তম ওভারের দ্বিতীয় বলে আর্শদীপকে ডিপ কাভারের ওপর দিয়ে ছক্কা মেরে ১৬ বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন ইয়ানসেন।

৪ বলে ২৪ রানের সমীকরণ যখন দক্ষিণ আফ্রিকার সামনে, পরের বলেই ইয়ানসেনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আর্শদীপ। ভারতকে এই উইকেট নিতে হয়েছে রিভিউর মাধ্যমে। শেষ পর্যন্ত ৭ উইকেটে ২০৮ রানে থেমে যায় প্রোটিয়ারা। ১৭ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন ইয়ানসেন। ভারতের ১১ রানের জয়ের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ভার্মা। ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি আগামীকাল জোহানেসবার্গে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে। ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে এগিয়ে ভারত।

সুত্র : আজকের পত্রিকা

  • সর্বশেষ