শিরোনাম
◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি ◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৪, ১১:৪৬ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত খেলার পরিবর্তে রাজনীতি নিয়ে পাকিস্তানের সঙ্গে তামাশা করছে: জাভেদ মিয়াঁদাদ

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড আর আইসিসিকে জানিয়ে রেখেছে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। কিন্তু এমন কিছুকে স্রেফ তামাশা মনে করেন পাকিস্তানের কিংবদন্তী জাভেদ মিয়াঁদাদ। দেশটির আরেক সাবেক ক্রিকেটার রশিদ লতিফ মনে করেন এটা অজুহাত, রাজনৈতিক কারণে ভারত পাকিস্তানে যাবে না।

এমনিতে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ নেই বহু বছর ধরে। কালে ভদ্রে দেখা হয় আইসিসি ও এসিসি ইভেন্টে। ২০২৩ সালে এশিয়া কাপের আয়োজক ছিলো পাকিস্তান। কিন্তু ভারত সেখানে যেতে রাজি হয়নি, পরে হাইব্রিড মডেলে শ্রীলঙ্কায় গিয়ে খেলেছে নিজেদের ম্যাচগুলো।

ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান না গেলেও পাকিস্তান ওয়ানডে বিশ্বকাপ খেলতে একই বছর ভারতে গিয়েছিলো। আবার যখন ভারতের পাকিস্তানে আসার আয়োজন তখনই আগের অবস্থানে ফিরে গেছে বিসিসিআই। সরকারি অনুমোদন না মিলাতে আইসিসি ও পিসিবিকে জানিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানে তারা যাচ্ছে না। এর ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি নিয়ে তৈরি হচ্ছে জটিলতা।

এর মধ্যেই বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের কিংবদন্তী মিয়াঁদাদ। তিনি বলেন, যা চলছে, সেটা তামাশা। আমরা যদি আদৌ ভারতের সঙ্গে না–ও খেলি, পাকিস্তানের ক্রিকেট শুধু টিকেই থাকবে না, উন্নতিও করবে। যেটা অতীতেও দেখা গেছে।  আমি দেখতে চাই ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়া আইসিসি ইভেন্টে কীভাবে আয় হয়।

একই ইস্যুতে কথা বলতে গিয়ে সাবেক ক্রিকেটার রশিদ লতিফ বলেন, যথেষ্ট হয়েছে। যখন সব দলই কোনো সমস্যা ছাড়া পাকিস্তানে খেলতে পারছে, তখন ভারতের এই সিদ্ধান্তটা পুরোপুরি রাজনৈতিক। এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়।

  • সর্বশেষ