শিরোনাম
◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪৪ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে

যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের জন্য একক বড় বাজার। মার্কিন পাল্টা শুল্কে এ বাজারে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। তবে পাল্টা শুল্ক আরোপে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে থাকায় রপ্তানিতে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশের শুল্ক প্রতিযোগী দেশের তুলনায় কম হওয়ায় তৈরি পোশাকের খোঁজখবর নিচ্ছেন যুক্তরাষ্ট্রের উদ্যোক্তারা। চীন ও ভারতের হারানো তৈরি পোশাকের ক্রয়াদেশের একটা অংশ আসছে বাংলাদেশে। যুক্তরাষ্ট্রের বাজারে সাত মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ।

ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ থেকে ৪৯৮ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এ রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৬৬ শতাংশ বেশি। শুধু জুলাইয়ে রপ্তানি হয়েছে ৭০ কোটি ডলারের তৈরি পোশাক। এ সাত মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৪ হাজার ৫৮০ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র। এ আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৯৬ শতাংশ বেশি।

অটেক্সার তথ্য অনুসারে, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ২০১৫ হতে ২০২৪ সাল পর্যন্ত ৩৫ দশমিক ৮৭ শতাংশ পোশাক রপ্তানি হয়েছে। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি হয়েছে ৭ হাজার ৩৪২ দশমিক ৮৫ মিলিয়ন ডলারের। পোশাক রপ্তানিকারকরা জানান, চীন ও ভারতের হারানো ক্রয়াদেশের একটা অংশ বাংলাদেশে আসছে। পাল্টা শুল্কের কারণে সামনের মৌসুম থেকে আরও বাড়তি ক্রয়াদেশ আসতে পারে। ছয় থেকে আট মাস ধরে তারই প্রতিফলন দেখা যাচ্ছে। বাংলাদেশের শুল্ক ২০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে দেশের প্রতিযোগিতার সুযোগ তৈরি হয়েছে।

এ ছাড়া রপ্তানি করা তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যে ২০ শতাংশ মার্কিন কাঁচামাল থাকলে ওই পাল্টা শুল্ক কমবে। পাল্টা শুল্ক কমার আলোচনা এখনো চলছে। ভবিষ্যতে মিয়ানমার, ভিয়েতনাম থেকে উল্লেখযোগ্য পরিমাণে অর্ডার বাংলাদেশে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অবস্থান ভালো। ভারত-চীনের অর্ডার বাংলাদেশে আসছে। আশা করা যায় রপ্তানি বাড়বে। তবে যুক্তরাষ্ট্রের সর্বোপুরি অর্ডার বাড়ার সম্ভাবনা কম। তারা আপাতত কম কিনবে। তবে দীর্ঘমেয়াদে আমাদের বাড়ার কথা। উৎস: বিডি-প্রতিদিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়