শিরোনাম
◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজ ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি ◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৪, ০৬:০৯ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যানচেস্টার সিটির পরাজয়, অন্য ম্যাচে জিতলো  লিভারপুল

স্পোর্টস ডেস্ক: খেলার শুরুটা দেখে মনেই হয়নি শক্তিশালী ম্যানচেস্টার সিটি ম্যাচটি হারতে পারে। সব ধ্যানধারনা উল্টে দিয়ে তাদের বিরুদ্ধে ম্যাচ জিতে নিলো স্পোর্তিং লিসবন। ম্যাচ শুরুর ৪ মিনিটে ফিল ফোডেনের গোলে শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত সিটি হেরেছে ৪-১ গোলে। আরেক ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখেছে লিভারপুল। ঘরের মাঠে লুইস দিয়াজের হ্যাটট্রিকে বায়ার লেভারকুসেনকে ৪-০ গোলে হারিয়েছে তারা।

চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির শুরুতে গোল, এরপরই গার্দিওলা শিষ্যদের ছন্দপতন। পরের গল্পটা শুধুই লিসবনের। প্রথমার্ধে ভিক্টরের গোলে সমতায় ফেরার সন্তুষ্টি নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা। ম্যাচ দ্বিতীয়ার্ধে, সিটির উপর আরো চড়াও হয় পর্তুগীজ ক্লাবটি। নিয়মিত বিরতিতে গোল পেতে থাকে লিসবন। এরপর শত চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি সিটি। উলটো ম্যাচের শেষ দিকে, নিজের হ্যাটট্রিক পূরণ করেন ভিক্টর।

আরেক ম্যাচে জয় পেয়েছে লিভারপুল। শেষটা একপেশে হলেও, শুরুতে ছিলো লড়াইর আভাস। পাল্টাপাল্টি আক্রমণ চালাতে থাকে দুু’দল। কিন্তু, গোলশুন্য ভাবেই শেষ হয় প্রথমার্ধ। বিরতির পরও পাল্টায়নি চিত্র। অবশেষে, ৬১ মিনিটে ডেডলক ভাঙ্গেন লুইস দিয়াস। দুই মিনিটের ব্যবধাণে স্কোরশিটে নাম লেখান গাকপো। কোনঠাসা হয়ে পড়েন আলোনসো শিষ্যরা। ম্যাচের শেষটা ছিলো পুরোই ‘দিয়াস শো’। ৮৩ ও ৯২ মিনিটে গোলের মাধ্যমে পূরণ করেন নিজের হ্যাটট্রিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়