শিরোনাম
◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৪, ০৫:০৮ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএল ২০২৪: দল পেলেন না মুমিনুল-মোসাদ্দেক, উপেক্ষিত যারা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়ে গেল। যেখানে ১৬ জন বিদেশি ক্রিকেটার ও ৬২ দেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে সাতটি ফ্র‌্যাঞ্চাইজি। তবে দেশি ক্রিকেটারদের মধ্যে থেকে জাতীয় দলের দুজন দলই পাননি। উপেক্ষিত থেকেছেন আরো কয়েকজন।

‘সি’ ক্যাটাগরিতে থাকা মুমিনুল হক ও মোসাদ্দেক হোসেন সৈকত কোনো দল পাননি। এ নিয়ে টানা দুই আসরেই ড্রাফটে অবিক্রিত থেকে গেলেন মুমিনুল। এর আগের আসরেও ড্রাফট থেকে দল না পাওয়ায় আসরের মাঝপথে তাকে স্কোয়াডে যুক্ত করেছিল রংপুর রাইডার্স। তবে মাঠে নেমেছিল মাত্র একটি ম্যাচে।

প্রথমবার ড্রাফটে দল পেলেন না মোসাদ্দেক হোসেনও। সর্বশেষ আসরে তিনি খেলেছেন দুর্দান্ত ঢাকার হয়ে। গত আসরে ৯ ম্যাচ খেলে মাত্র ৯১ রান এবং ৩টি উইকেট পেয়েছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়