শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০১:৫২ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলে গেলেন টেনিসের ছান্টু

স্পোর্টস ডেস্ক : একের পর এক ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্ব পৃথিবীর মায়া ছেড়ে চলে যাচ্ছেন। দিন কয়েক আগে মারা গেলেন দাবার জিয়া। পরে গেলেন শুটার আতিকুর রহমান। এবার গেলেন বাংলাদেশ টেনিসের খুব পরিচিত মুখ লুৎফর রহমান ছান্টু। 

টেনিসের যেকোনো প্রতিযোগিতায় উপস্থিত থাকতেন এই সংগঠক লুৎফর রহমান ছান্টু। তবে এখন থেকে চিরচেনা ছান্টুকে আর দেখা যাবে না। শারীরিক অসুস্থতা থাকলেও অনেকটা আকস্মিকভাবেই তিনি গত মঙ্গলবার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

টেনিস ফেডারেশনের প্রথম নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে ১৯৯৭-২০০১ পর্যন্ত দায়িত্ব পালন করেন ছান্টু। পরবর্তীতে ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্তও কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি অত্যন্ত নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রম করে অনেক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার টুর্নামেন্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। টেনিসের প্রতি তার অবদান ছিল অনেক। 

ছান্টুর একমাত্র সন্তান শিফাত নুসরাত বৈশাখী। তিনিও পেশায় টেনিস খেলোয়াড়। বৈশাখী জাতীয় চ্যাম্পিয়নও হয়েছেন। বর্তমানে তিনি লন্ডন প্রবাসী। 

প্রয়াত এই ব্যক্তিত্বের আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ টেনিস ফেডারেশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়