শিরোনাম
◈ মানিকগঞ্জে ভুট্টাখেতে শিশুর মরদেহ উদ্ধার: সন্দেহভাজন দুই ভাইকে পিটিয়ে হত্যা, এলাকায় চরম উত্তাল পরিস্থিতি ◈ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার ◈ মারা গেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ◈ ইরানের সঙ্গে চুক্তি হলে স্বাক্ষরের জন্য পাকিস্তান যেতে পারেন ট্রাম্প ◈ হজযাত্রীদের প্রথম ফ্লাইট আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ উত্তরাঞ্চলে শিল্পায়ন বাড়াতে রংপুর ও সিরাজগঞ্জে নতুন ইপিজেডের পরিকল্পনা বেপজার ◈ ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির প্রভাবে বিশ্ববাজারে আরও কমল তেলের দাম ◈ বাংলাদেশ-ইইউ অংশীদারিত্ব চুক্তির পথে বড় অগ্রগতি, ২০ এপ্রিল ব্রাসেলসে ফ্রেমওয়ার্ক সই ◈ তেলের জন্য পাম্পে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, অনলাইনে লিটার ৩০০ টাকায় কালোবাজারি জোরদার! ◈ সরকারের নতুন পরিকল্পনা: সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়বে ১০ হাজার মেগাওয়াটে

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ১০:৫৩ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অলিম্পিক গেমস

নদীর পানি দুষণমুক্ত প্রমাণে মেয়র নিজেই নদীতে নামলেন

স্পোর্টস ডেস্ক : প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণ করবেন বিশ্বের ২০৬টি দেশের ১০ হাজার ৭০০ জনের বেশি ক্রীড়াবিদ। কোচ, সাপোর্ট স্টাফ, কর্তা, ম্যাচ অফিসিয়াল, স্বেচ্ছাসেবক মিলিয়ে প্রায় ৩৫ হাজার মানুষ আসবেন প্যারিসে। এই ধরনের গেমসে বিভিন্ন দেশের খেলোয়াড়, কোচদের উদ্বেগের অন্যতম বিষয় হল সংশ্লিষ্ট শহরের দূষণের মাত্রা। প্যারিসের সেইন নদীতে  এ বারের অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান হবে। সে নদীর পানি দুষণমুক্ত প্রমাণে নদীতে নেমেছেন প্যারিসের মেয়র অ্যানে হিদালগো।

প্যারিস প্রশাসন আশ্বাস দিয়েছিল, অলিম্পিক্স শুরুর আগে নদীকে সম্পূর্ণ দূষণমুক্ত করা হবে। সেই কাজ শেষ হয়েছে। নদীর পানির শুদ্ধতা প্রমাণ করতে এ সময়ে তার সঙ্গে ফ্রান্সের একাধিক সরকারি কর্মকর্তাও ছিলেন। নদী থেকে উঠে প্যারিসের মেয়র বলেছেন, ‘পানি খুব ভাল। খুবই ভাল। একটু ঠান্ডা। সেটা খারাপ নয়।’

জুন মাসের শুরু থেকে নদীর পানির মান প্রতি দিন পরীক্ষা করা হয়েছে। মাপা হয়েছে দূষণের মাত্রা। গত ২০১৫ সাল থেকে সেইন নদীকে দূষণমুক্ত করার কাজ শুরু করেছিল ফ্রান্স সরকার। শুরু করা হয়েছিল নদীকে কেন্দ্র করে একাধিক প্রকল্পও। প্যারিস শহরের মাঝামাঝি অংশে তৈরি করা হয়েছে ভূগর্ভস্থ বিশাল জলাধার। পরিবর্তন করা হয়েছে শহরের পয়ঃপ্রণালী ব্যবস্থার এবং উন্নত করা হয়েছে বিভিন্ন কাজে ব্যবহৃত জল দূষণমুক্ত করার ব্যবস্থা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়