শিরোনাম
◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৩১ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরকে পরিবারের কাছে হস্তান্তর

ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে টাকা ফেরতসহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় ব্যবস্থা নেননি ম্যাজিস্ট্রেট।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঠাকুরগাঁও-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রাথী দেলোয়ার হোসেন ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি লিখেছেন, জেলা আমিরকে হেনস্তার জন্য মাফ চাইতে হবে প্রশাসনকে। জনগণ সব অপচেষ্টাকে রুখে দিয়ে বিজয় আনবে দাঁড়িপাল্লায় ইনশাআল্লাহ।

জানা গেছে, বেলাল উদ্দিন ঠাকুরগাঁও পৌর শহরে অবস্থিত সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম।

Advertisement

এর আগে, এদিন দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ আটক করা হয়। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানকার হৃদরোগ বিভাগের সিসিইউ-১ এ চিকিৎসা নিয়েছেন। পরে সেখান থেকে পরিবারের কাছে পাঠানো হয় তাকে।