শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৪, ০৭:১১ বিকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ব্যর্থতা, সূচিকে দায়ী করলেন স্টার্ক

স্পোর্টস ডেস্ক: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-৮ থেকে বিদায় নিতে হয়েছে অস্ট্রেলিয়ার। বিদায়ের ১৭ দিন পরে মুখ খুললেন অজি পেসার মিচেল স্টার্ক। ব্যর্থতা মেনে নিতে পারছেন না তিনি। বিশ্বকাপের ব্যস্ত সূচিকেই দায়ী করছেন এই পেসার।

২০১০ সালে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেকের পর ৬৫ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৭৯ উইকেট নেন মিচেল স্টার্ক। ২০২১ সালে বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন তিনি। 

ব্যর্থতা নিয়ে মিচেল স্টার্ক বলেন, দুটো খেলা রাতে খেললাম। তৃতীয় খেলা খেললাম দিনে। ফলে অনুশীলনে সমস্যা হল। বিমান পরিষেবার সমস্যায় সেন্ট ভিনসেন্টে যেতে দেরি হল। গভীর রাতে হোটেলে ঢুকে পর দিন সকাল ১০টায় খেলতে নামতে হল। এ রকম হলে কী ভাবে জেতা যাবে। সূচি করার সময় খেলোয়াড়দের বিশ্রামের দিকটাও তো দেখা উচিত ছিল।

শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচের মধ্যে ৫টিতে ছিলেন মিচেল স্টার্ক। ৫ ম্যাচে ৫ উইকেট পেলেও অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে উঠাতে ব্যর্থ হন তিনি। সুপার ৮-এ প্রথম ম্যাচে বাংলাদেশকে হারালেও দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে বড় ধাক্কা খেতে হয় অস্ট্রেলিয়াকে। -যমুনা টিভি

ভারতের বিরুদ্ধে জিততেই হতো স্টার্কদের। কিন্তু সেই ম্যাচেও রোহিত শর্মার দাপটে হার মানে অজিরা। বল হাতে ভালো ফর্মে ছিলেন না স্টার্কও। পাঁচ ম্যাচে মাত্র ৫ উইকেট নিয়েছেন। ওভার প্রতি রান দিয়েছেন ৮.৫৫। স্টার্কের এক ওভারেই ২৮ রান নিয়েছিলেন রোহিত। সেই ওভারই অস্ট্রেলিয়াকে বড় ধাক্কা দেয়। সেখান থেকে আর ফিরতে পারেনি তারা। শেষ পর্যন্ত সেমিতে উঠতে ব্যর্থ হয় অজিরা।

এফএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়