শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬, ১০:৪০ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

স্রেফ টাকার জন্য ক্রিকেটার‌দের হত‌্যা কর‌ছে ভারতীয় বোর্ড, বিসিসিআইকে এক হাত নি‌লেন ললিত মোদি

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটারদের খুন করে দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই! বিস্ফোরক মন্তব্য করলেন ললিত মোদি। তাঁর কথায়, ক্রিকেটারদের অহেতুক বেশি ম্যাচে খেলানো হচ্ছে। তাঁদের বিশ্রাম বা শারীরিক অবস্থার কথা মোটেই ভাবছে না বোর্ড। বেশি পয়সা কামানোর লোভে ক্রিকেটারদের উপর ক্রিকেটের বোঝা চাপিয়ে দিচ্ছে বিসিসিআই, বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। ললিতের মতে, অর্থ উপার্জনের জন্য এতখানি নির্মম হওয়া মোটেও উচিত নয় বোর্ডের।

ঠিক কী বলেছেন ললিত মোদি? আসলে ঠাসা ক্রীড়াসূচি নিয়ে ঘনিষ্ঠমহলে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। আগামী ৩১ মে আইপিএল শেষ হচ্ছে। তারপর ৬ জুন থেকে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট। অর্থাৎ বিশ্রামের সময়টুকু পাবেন না ক্রিকেটাররা। --- সংবাদপ্রতি‌দিন

গম্ভীরের অসন্তোষ নিয়ে প্রতিবেদন প্রকাশ হতেই মুখ খুলেছেন ললিত। তাঁর কথায়, ‘বিসিসিআই তো ক্রিকেটারদের হত্যা করছে। এরকম অসম্ভব ক্রীড়াসূচির মধ্যে ছেলেগুলোকে ফেলে দেওয়া হচ্ছে। ওদের তো একটু বিশ্রাম দরকার, পরিবারের সময় কাটানো দরকার।

এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়ে তিনি আরও মনে করিয়ে দিয়েছেন, ‘বিসিসিআইয়ের তো অর্থের প্রয়োজন নেই। আমি বার্ষিক আয়ের এমন ব্যবস্থা করে দিয়েছি যা দেখে গোটা ক্রিকেটবিশ্ব ঈর্ষা করে। তাই বোর্ডের কুর্সিতে বসে অর্থের চিন্তা করতে হবে না। প্রত্যেকের ভালো হবে, এমন সিদ্ধান্ত নেওয়া দরকার। ক্রিকেটারদের সুস্থ এবং ভালো থাকাটা সবচেয়ে বেশি জরুরি। তাঁদের বেশি করে ম্যাচ খেলিয়ে ক্লান্ত করে দেবেন না।’ উল্লেখ্য, টেস্ট অধিনায়ক শুভমান গিলও জানিয়েছিলেন, অন্তত ২ সপ্তাহ অনুশীলনের পর টেস্ট সিরিজ খেলতে নামা উচিত। কিন্তু সেকথায় গুরুত্ব দেয়নি বোর্ড।

প্রসঙ্গত, দিনকয়েক আগে আইপিএলের ভূয়সী প্রশংসা করেছিলেন ললিত মোদি। বলেছিলেন, “২০৩০ সালের মধ্যে অন্য উচ্চতায় পৌঁছে যাবে আইপিএল। আমার মনে হয়, বছরে একেকজনের রোজগার ১০০ কোটি টাকায় পৌঁছে যাবে। সঙ্গে পাল্লা দিয়ে বিসিসিআইয়ের আয়ও বাড়বে।” সেকথা মনে করিয়ে দিয়েই ললিতের সতর্কবার্তা, অর্থ উপার্জনের জন্য বিসিসিআইয়ের কাছে আইপিএল রয়েছে। তাই ক্রিকেটারদের স্বার্থেই দ্বিপাক্ষিক সিরিজ কমানোর কথা ভাবা উচিত বোর্ডের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়