শিরোনাম
◈ ইন্টারপোলের রেড নোটিশ থাকা সত্ত্বেও ‘স্বাধীন’ পলাতকরা ◈ উরুগুয়ের সঙ্গে ড্র করে বিশ্বমঞ্চে আবারও চমক সৌদি আরবের ◈ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, নেতানিয়াহুর জন্য নতুন সংকট ◈ বেনজীরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব, তবে শর্ত আছে: শিশির মনির ◈ ‘দেখা করার কথা বলে’ শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু ◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে 

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ০১:২৭ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আজ(২৪ এপ্রিল ২০২৬) সকালে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে বিষয়টি জানিয়েছে।

গ্রেপ্তারকৃত সন্দেহভাজনকে পুলিশ এখনো জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে । শুক্রবার ওয়াশিংটন ডিসি দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতি এ তথ্য জানানো হয়।

ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস স্টেট ডিপার্টমেন্ট ও এফবিআইয়ের সঙ্গে এবং মিয়ামি কনস্যুলেট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং তদন্তকারী পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। মিয়ামি কনস্যুলেটের একজন প্রতিনিধি বৃহস্পতিবার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ক‍্যাম্পাসে গিয়েছিলেন। তিনি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ,শিক্ষার্থী,নিখোঁজ শিক্ষার্থীদ্বয়ের বন্ধুদের এবং তদন্তকারী পুলিশের সঙ্গে কথা বলেছেন।

গত ১৬ এপ্রিল থেকে (বৃহস্পতিবার) নিখোঁজ হওয়া ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টির সন্ধান পেতে তৎপরতা অব্যাহত রেখেছে স্থানীয় কর্তৃপক্ষ । ইউএসএফ পুলিশ জানিয়েছে, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান নীতি বিষয়ের ডক্টরাল শিক্ষার্থী লিমনকে শেষবার ১৬ এপ্রিল ৯টার দিকে টাম্পায় তার বাসভবনে দেখা গিয়েছিল।

অন্যদিকে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডক্টরাল শিক্ষার্থী ব্রিস্টিকে শেষবার দেখা গিয়েছিল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিল্ডিংয়ে। পুলিশ বিভাগের পক্ষ হতে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এবং আইসিই (ICE)-এর সাথে যোগাযোগ করা হয়েছে , তবে তাদের দেশ থেকে বহিষ্কার বা ডিপোর্ট করার মতো কোনো তথ্য কিংবা কোনো সহিংসতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত মেলেনি।

উল্লেখ্য, জামালপুর জেলার জামিল লিমন খুলনা বিশ্ববিদ্যালয়ের এবং নাহিদা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন । তারা ২০২৪ সালে পিএইচডি করতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাড়ি জমান । সূত্র: মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়