শিরোনাম
◈ অসমাপ্ত মেগা প্রকল্পে বাড়ছে ব্যয়ের বোঝা, কঠিন চ্যালেঞ্জে সরকার ◈ গাবতলী থেকে হাতিরঝিল হয়ে দাশেরকান্দি যাবে পাতাল মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প ◈ তারেক রহমানের ভারত সফরে বাংলাদেশের ‘কঠিন শর্ত’ : ভারতীয় গণমাধ্যমে খবর ◈ অসমাপ্ত প্রকল্প, বাড়তি ব্যয়—মেগা বোঝায় চাপে অর্থনীতি ◈ ‘ভিসা পলিসি ২০২৬’: নতুন নীতিমালায় বাংলাদেশের ভিসা ক্যাটাগরিতে যেসব পরিবর্তন আসছে ◈ নারীদের হাতে স্টিয়ারিং: রাজধানীতে দুইতলা বাস চালাবেন নারী চালকরা, স্বপ্ন ও সাহসের নতুন যাত্রা ◈ বিমানের পি‌ঠে মালপত্র, প্রাণ হাতে নিয়ে আকাশপথে যাত্রা ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ: ভারতীয় আইনে কী হতে পারে পরবর্তী ধাপ ◈ বিচারপতি একেএম আসাদুজ্জামানকে দুদক চেয়ারম্যান নিয়োগ ◈ পোশাকের পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি পণ্য ফুটওয়্যার, এক বছরে রপ্তানি বেড়েছে ৫২%

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৪, ০৩:৪০ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার লক্ষ্য প্রত্যেকটা ম্যাচ জয়ে অবদান রাখা: জাহানারা

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ এক বছর জাতীয় দলের বাইরে ছিলেন জাহানারা আলম। সবশেষ নারী ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ছিলেন আসরের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। ফলস্বরূপ শ্রীলঙ্কার মাটিতে শুরু হতে যাওয়া নারী এশিয়া কাপে টাইগ্রেস দলে দেখা যাবে এই পেসারকে।

দলে ফিরে জানালেন নিজের অনুভূতি। শুক্রবার (১২ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত এক ভিডিওতে জাহানারা বলেন, আলহামদুলিল্লাহ দীর্ঘ এক বছর পর আবার জাতীয় দলে ব্যাক করেছি। শুকরিয়া জানাই আল্লাহর প্রতি। এক বছরের মধ্যে আমি ৯ মাস ট্রেনিং করেছি মাস্কো একাডেমিতে। সালাউদ্দিন স্যারসহ ওখানে যারা কোচিং স্টাফ ছিলেন তারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমার সাথে।

বাংলাদেশ দলকে আবারও প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে তিনি বলেন, চেষ্টা করেছি যেন ভালো পারফরম্যান্স করতে পারি। প্রতিটি সময় আমি নিজেকে প্রস্তুত রেখেছি, যেন নারী দলে যখনই আমার প্রয়োজন হবে যেন প্রস্তুত থাকতে পারি। শেষ প্রিমিয়ার লিগেও একটি দারুণ পারফরম্যান্স হয়েছে আলহামদুলিল্লাহ। সবকিছু মিলিয়ে এটা দারুণ অনুভূতি যে আমি আবারও বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করতে পারব।

আসন্ন এশিয়া কাপে দল এবং নিজের লক্ষ্যের কথা জানিয়ে জাহানারা বলেন, 'এশিয়া কাপে দলের প্রথম লক্ষ্যই থাকবে ভালোভাবে সেমিফাইনাল খেলা। আমরা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলতে পারি তাহলে হয়তো পাকিস্তানের সাথে সেমিফাইনালে ফেস হতে পারে। এদিক থেকে আমাদের জন্য একটু ইজি হতে পারে এবং অবশ্যই আমরা সেটাই চেষ্টা করব। পজিটিভ রেজাল্ট আমরা যদি বাংলাদেশ দলের জন্য নিয়ে আসতে পারি এটা আমাদের জন্য ভালো হবে। আমরা চেষ্টা করবো আমাদের সুখস্মৃতিতে ব্যাক করার জন্য যেটা ২০১৮ সালে করেছিলাম। আমার ব্যক্তিগত লক্ষ্য থাকবে প্রত্যেকটা ম্যাচে আমি যেন কন্ট্রিবিউট করতে পারি দলের জয়ে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়