শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৫:৩০ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইয়ানিককে হারিয়ে উইম্বলডনের সেমিফাইনালে আলকারেজের মুখোমুখি মেদভেদেভ

স্পোর্টস ডেস্ক: চলমান মৌসুমে উইম্বলডনের লড়াই প্রায় শেষের দিকে। পুরুষদের কোয়ার্টার ফাইনালে দুটি টানটান রোমাঞ্চকর ম্যাচ উপভোগ করলেন উইম্বলডনের দর্শকরা। মঙ্গলবার (৯ জুলাই) এই মুহূর্তে পুরুষদের লন টেনিসের সিঙ্গেলসে এক নম্বর তারকা ইয়ানিক সিনারকে হারিয়ে দিলেন ড্যানিল মেদভেদেভ। -হিন্দুস্থান টাইমস

স্বাভাবিকের চেয়ে একটু বেশি আক্রমণাত্মক থাকা মেদভেদেভ ৬-৭ (৭/৯), ৬-৪, ৭-৬ (৭/৪), ২-৬, ৬-৩ গেমে ম্যাচটি জিতে উঠে গেছেন সেমিফাইনালে। যেখানে রুশ তারকা প্রতিদ্বন্দ্বী উইম্বলডনের বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ।

স্প্যানিশ তারকা আলকারাজ আরেকটি কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রের টমি পলকে ৫-৭, ৬-৪, ৬-২, ৬-২ গেমে হারিয়ে উঠেছেন সেমিফাইনালে। মেয়েদের প্রথম সেমিফাইনালের লাইনআপও চূড়ান্ত হয়েছে মঙ্গলবার। বাছাইপর্ব পেরিয়ে আসা নিউজিল্যান্ডের লুলু সুনকে ৫-৭, ৬-৪, ৬-১ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন অবাছাই দোন্না ভেকিচ।

শেষ চারে ভেকিচের প্রতিদ্বন্দ্বী সপ্তম বাছাই জাসমিন পাওলিনি। ইতালিয়ান খেলোয়াড় ৬-২, ৬-১ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের এমা নাভারোকে। মেয়েদের দুটি সেমিফাইনালই বৃহস্পতিবার। ছেলেদের সেমিফাইনাল আগামী শুক্রবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়