শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০১:৪৭ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানাডার বিপক্ষে যে সব কীর্তি গড়লেন মেসি

স্পোর্টস ডেস্ক: ইনজুরি নিয়ে যথেষ্ঠ ভুগতে হচ্ছে লিওনেল মেসিকে। যার ফলে কানাডার বিপক্ষে তিনি খেলবেন কিনা তা নিয়ে সমর্থকদের উদ্বেগের শেষ ছিল না। তবে উদ্বেগ ছিল না কোচ স্ক্যালোনির। কেননা তিনি জানতেন মেসি খেলবেন। আগের সংবাদ সম্মেলনে তিনিন বলেছিলেন, মেসি শতভাগ ফিট না হলেও কানাডার বিপক্ষে খেলবেন। মেসি পুরো ফিট হয়েই কানাডার বিপক্ষে সেমিফাইনাল খেললেন এবং অনেক রেকর্ডও করে বসলেন।

কানাডার বিপক্ষে দ্বিতীয় গোলটি আসে মেসির পা থাকে। আর এর সাথে সাথেই আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়ে যান মেসি। তার জাতীয় দলের হয়ে গোল সংখ্যা ১০৯টি। তৃতীয় স্থানে ছিল আলী দাই ১০৮ গোল করে। মেসির সামনে এখন রয়েছে ১৩০ গোল করা ক্রিশ্চিয়ানো রোনালদো।

ছয়টি কোপা আমেরিকাতে গোল করে যুগ্মভাবে সবচেয়ে বেশি কোপা আমেরিকাতে গোল করার রেকর্ড গড়লেন মেসি। ২০০৭, ২০১৫, ২০১৬, ২০১৯, ২০২১ ও ২০২৪ কোপাতে গোল করেছেন মেসি। ব্রাজিলের জিজিনহোও ৬টি কোপাতে গোল করেছিলেন ১৯৪২, ১৯৪৫, ১৯৪৬, ১৯৪৯, ১৯৫৩ ও ১৯৫৭ কোপাতে।

জাতীয় দলের হয়ে মূল টুর্নামেন্টে এটি মেসির ২৭তম গোল। তাছাড়া কোপার সেমিফাইনালে এটি তার তৃতীয় গোল। ফুটবল অধ্যায়ে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মেসির গোলসংখ্যা এখন ৮৩৮টি।

কোপা আমেরিকার ইতিহাসে তৃতীয় বয়স্ক ফুটবলার হিসেবে গোল করলেন মেসি। তার আগে আর্জেন্টিনার এঞ্জেল লাবরুনা ও মেক্সিকোর রাফা মারকুয়েজ রয়েছেন বয়স্ক ফুটবলার হিসেবে গোল করার তালিকায়।

একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়